শিক্ষার্থীদের রায় রাজপথে জানান দিবে

০৪ জুলাই ২০২৪, ০৩:৫২ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০০ PM

© সংগৃহীত

কোটার বিরুদ্ধে আন্দোলনরত একাধিক শিক্ষার্থী বলেন, কোটার বিরুদ্ধে হাইকোর্টের রায় কোর্ট বহাল রেখেছে। শিক্ষার্থীদের রায় শিক্ষার্থীরা রাজপথে জানান দিবে। শুনানি না হওয়ায় কোটা পুনর্বহাল রয়ে যায়। এরপর বিক্ষুব্ধ একাধিক শিক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ কথা বলেন।

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশসহ মোট ৫৬ শতাংশ কোটার বিরুদ্ধে তীব্র আন্দোলনরত শিক্ষার্থীদের একমাত্র আশার প্রতীক ছিলো আজকের আপিল বিভাগের রায়। কিন্তু কোটার বিষয়ে আজ কোর্ট কোনো রায় না দেওয়ায় এখনও পর্যন্ত সরকারি চাকরিতে কোটা বহাল রয়েছে। এতে করে শিক্ষার্থীদের মাঝে তুমুল উত্তেজনা বিরাজ করছে।

গতকালের ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা মিছিল করছে। আজকের আন্দোলন গত সকল আন্দোলনের থেকে তীব্রতর হতে পারে বলে ধারণা করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থী রিফাত রশিদ বলেন, হাইকোর্টের রায় তো সবাই দেখলো এবার শিক্ষার্থীদের রায় দেবার পালা। 

আন্দোলনরত এক নারী শিক্ষার্থী বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ মোড়ে অবস্থান করবো। আজকে আমরা এখানে এক দুই ঘন্টার জন্য আসিনি। আজকে আমরা দীর্ঘ সময়ের জন্য আন্দোলনে জড়ো হয়েছি। 

ট্যাগ: ঢাবি
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬