শাহবাগ অবরোধ করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা

০৩ জুলাই ২০২৪, ০৪:৫৫ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০২ PM
শাহবাগে কোটা বিরোধী আন্দোলনকারীরা

শাহবাগে কোটা বিরোধী আন্দোলনকারীরা © টিডিসি ফটো

হাইকোর্ট কর্তৃক সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের পর থেকে চলমান আন্দোলনে দ্বিতীয় দিনের মত রাজধানী শাহবাগ অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজ বুধবার (৩ জুলাই) দুপুর দেড়টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান কর্মসূচির ব্যানারে জড়ো হতে থাকেন বিভিন্ন হলের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, ধীরে ধীরে একত্রিত হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিশাল এক মিছিল নিয়ে যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় শ্যাডো পার হয়ে হল পাড়া হয়ে মুহসীন হলের গেইট দিয়ে বের হয়ে টিএসসিতে আসেন শিক্ষার্থীরা। পরবর্তীতে হাইকোর্ট হয়ে শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় পুলিশের মুখোমুখি হলেও কোনো ধরনের সংঘর্ষ হয়নি। বিকেল ৫টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে বসে আছেন।

আন্দোলনকারী শিক্ষার্থী আশিক বলেন, ৫৬ শতাংশ কোটা থাকলে মেধাবীদের রিকশা চালানো ছাড়া উপায় থাকবে না। সরকার তাহলে আমাদেরকে রিকশা কিনে দিক নয়তো কোটা সংস্কার করা হোক। কোটা সংস্কার না করে আমরা হলে ফিরবো না। আমাদের এই আন্দোলন চলবে।

আরেক শিক্ষার্থী হাবিব বলেন, কোটার মত একটি চরম বৈষম্য আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে পুনরায়। এই বৈষম্য আমাদের পুর্ব পুরুষরাও মানেনি আমরাও মারবো না। স্বাধীন দেশে বৈষম্যের শিকার হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বৈষম্যের শিকারই যদি হবো তাহলে তাহলে যারা আজ বৈষম্য তৈরি করছে তাদের পিতারাই কেন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিল। এই বৈষম্য আমরা মানি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বৈষম্যের বিরুদ্ধে আগেও লড়েছে এখনও লড়বে।

প্রসঙ্গত, ২০১৮ সালে তীব্র আন্দোলনের মুখে পড়ে কোটা বাতিল করে সরকার। পরবর্তীতে এবছর জুন মাসে হাইকোর্ট কোটা পুনর্বহাল করে রায় দিলে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। সরকারের আপিলে কোটা নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (৪ জুলাই) আবার রায় দিবেন আপিল বিভাগ।

সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9