বাংলাদেশের অগ্রগতির স্তম্ভ ঢাকা বিশ্ববিদ্যালয়: মার্কিন দূতাবাস

০১ জুলাই ২০২৪, ১০:৩০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৩ PM
ঢাবির ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঢাবির ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ © সংগৃহীত

বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ১৯২১ সালের আজকের এই দিনে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি দীর্ঘদিন ধরে শিক্ষা, গবেষণা ও সংস্কৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বিশ্ববিদ্যালয়টির ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১ জুলাই) বিকেলে এক ফেসবুক বার্তায় মার্কিন দূতাবাস বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি অসামান্য প্রতিষ্ঠান, যা একাডেমিক শ্রেষ্ঠত্বের আলোকবর্তিকা এবং এক শতাব্দীরও বেশি সময় ধরে বাংলাদেশে অগ্রগতির স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে।

দূতাবাসের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ওই বার্তায় বলা হয়, ১০৪তম জন্মদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়কে শুভেচ্ছা। উদ্ভাবন, শিক্ষা ও সাফল্য অর্জনে অনেক বছরের জন্য ঢাবির সঙ্গে রয়েছি।

ঢাবির অসাধারণ এই মাইলফলক উদযাপন করতে পেরে ‘রোমাঞ্চিত’ জানিয়ে দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ অংশীদারত্বকে আমরা সম্মান করি। এটি একটি অসামান্য প্রতিষ্ঠান, যা একাডেমিক শ্রেষ্ঠত্বের আলোকবর্তিকা এবং এক শতাব্দীরও বেশি সময় ধরে বাংলাদেশে অগ্রগতির স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে।

পাশাপাশি তারা জানিয়েছে, বাংলাদেশের ২৫ ফুলব্রাইটকে তারা স্বাগত জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র সরকারের শতাধিক এক্সচেঞ্জ অ্যালামনাই রয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়েছে, আমরা একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ রাইটিং সেন্টার তৈরি করতে কাজ করেছি এবং বক্তা ও পারফর্মারদের ক্যাম্পাসে নিয়ে এসেছি। এর মধ্যে প্রখ্যাত বাংলাদেশি আমেরিকান শিল্পী থেকে শুরু করে মার্কিন বিমান বাহিনীর মিউজিশিয়ানরাও রয়েছেন।

সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9