শিক্ষকদের কর্মবিরতিতে আটকে গেছে চবির প্রথম বর্ষের ক্লাস

০১ জুলাই ২০২৪, ০১:৪১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৩ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষ প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রোববার (৩০ জুন) ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষকদের কর্মবিরতির কারণে তা সম্ভব হয়নি। গতকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের চলমান কর্মবিরতির ফলে চবির কোনো বিভাগেই প্রথম বর্ষের ক্লাস শুরু করা যায়নি বলে জানান বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন।

সরকার ঘোষিত পেনশনস্কিম বাতিলের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহবানে আজ সোমবার (১জুন) থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে চবি শিক্ষক সমিতি।

এতে অনিশ্চয়তায় পড়েছে প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাস। এদিকে উদ্বোধনী ক্লাস না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরা। 

মোহাম্মদ পরাগ নামে আধুনিক ভাষা ইন্সটিটিউটে ভর্তি হওয়া আরেক শিক্ষার্থী বলেন, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনের কারণে আমাদের ক্লাস হয়নি। কবে হবে সে বিষয়েও আমাদের কিছু  জানানো হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাস নিয়ে আমাদের অনেক প্রত্যাশা ছিল। আমরা বাড়ি থেকে ক্যাম্পাসে এসে বসে আছি, অথচ আমাদের সেই ক্লাসই হচ্ছে না। বিষয়টি অত্যন্ত হতাশার।

এ বিষয়ে জানতে চাইলে, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন বলেন, ক্লাস শুরুর বিষয়টা বিভাগের চেয়ারম্যান ও ফ্যাকাল্টির ডিনদের উপর। উনারা কর্মবিরতি পালন করার কারণে ক্লাস শুরু করা যায়নি। 

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য চবির ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

ক্লাস কবে নাগাত শুরু হতে পারে জানতে চাইলে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, শিক্ষকদের আন্দোলনের কারণে আমরা গতকাল প্রথম বর্ষের ক্লাস শুরু করতে পারিনি। আন্দোলন চলাকালীন সময়ে ক্লাস শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই।

সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9