অনির্দিষ্টকালের জন্য সব পরীক্ষা স্থগিত করল ঢাবি প্রশাসন

৩০ জুন ২০২৪, ০৭:১৭ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৪ PM

© ফাইল ফটো

আগামীকাল (১ জুলাই) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভন ও কার্জনহলে অনুষ্ঠেয় সকল পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

রবিবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক হিমাদ্রি শেখর চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এতদ্বারা পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, ইতঃপূর্বে ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ০১ জুলাই  থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ও কার্জনহল পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠেয় পরীক্ষাসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হলো। উল্লেখ্য যে, অধিভুক্ত ও উপাদানকল্প কলেজের পরীক্ষাসমূহ পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

এর আগে দুপুর ১২ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে সর্বজনীন পেনশন স্কিমের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের  ক্লাস-পরীক্ষা স্থগিত করার কথা জানানো হয়। সংবাদ সম্মেলনের পরপরই এই বিবৃতি দেওয়া হয়েছে।

ট্যাগ: ঢাবি
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন আজ, শিশু-বয়স্কদের জন্য টিকিটের …
  • ০৫ আগস্ট ২০২৬
ছুটির দিনে রাজধানীতে আজ দুই বড় কনসার্ট, মঞ্চ মাতাবেন যেসব শ…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না, উসকানি দিলেও শাস্তি…
  • ০৫ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির প্রতিনিয়ত তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য দ…
  • ০৫ আগস্ট ২০২৬
বাকৃবিতে সোনালী দলের নতুন কমিটি, নেতৃত্বে ড. হাম্মাদুর ও ড.…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্র-জনতার গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরশাসন থেকে মু…
  • ০৫ আগস্ট ২০২৬