রাবির ‘এ’ ইউনিটের ষষ্ঠ ও মুক্তিযুদ্ধ-ক্ষুদ্রনৃগোষ্ঠী কোটার দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ 

৩০ জুন ২০২৪, ০৫:২০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৪ PM

© ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পঞ্চম মাইগ্রেশন ও ষষ্ঠ মেধাতালিকা ও বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/নাতী-নাতনী কোটা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার দ্বিতীয় মেধাতালিকা ও প্রথম মাইগ্রেশনের তালিকা এবং প্রতিবন্ধী কোটার চতুর্থ মেধাতালিকা প্রকাশিত হয়েছে।

রোববার (৩০ জুন) বিকেলে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. এস. এম. এক্রাম উল্যাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'এ' ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ১২ মে থেকে ২৭ জুনের মধ্যে ভর্তীকৃত ছাত্র-ছাত্রীদের বিষয় পছন্দক্রম ও মেধা স্কোরের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তনের (ষষ্ঠ মাইগ্রেশন) তালিকা প্রকাশ করা হলো। একইসাথে শূন্য আসনগুলোর বিপরীতে বিষয় পছন্দক্রম ও মেধা স্কোরের ভিত্তিতে সপ্তম মেধাতালিকা প্রকাশ করা হলো। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/নাতী-নাতনী কোটা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার দ্বিতীয় মেধাতালিকা, প্রথম মাইগ্রেশনের তালিকা এবং প্রতিবন্ধী কোটার চতুর্থ মেধাতালিকা প্রকাশ করা হলো।

এতে আরো বলা হয়েছে, তালিকাভুক্ত প্রার্থীদের তাদের রোল নম্বরের পাশে উল্লিখিত বিভাগে আগামী ২ থেকে ৪ জুলাই সকাল ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 'এ' ইউনিটের চিফ কো-অর্ডিনেটর-এর অফিসে (সামাজিক বিজ্ঞান অনুষদ, ডিনস্ কমপ্লেক্স) উপস্থিত হয়ে সাক্ষাৎকারসহ ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে 'এ' ইউনিটে তাদের ভর্তির মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল বলে গণ্য হবে। 

ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের মেধা স্কোর ও বিষয় পছন্দের ক্রমানুসারে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন প্রক্রিয়া অব্যাহত থাকবে। বিভাগ পরিবর্তনের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (admission.ru.ac.bd) প্রকাশ করা হবে।

ভর্তি হওয়ার পর কোনো ছাত্র-ছাত্রী বিভাগ পরিবর্তন করতে না চাইলে তাকে অনলাইন ভর্তির ওয়েবপেজে লগ-ইন করে ৪ জুলাই বিকেল ৪টার মধ্যে স্বয়ংক্রিয় বিভাগ পরিবর্তন বন্ধ করতে হবে। তবে ইতোমধ্যে যারা পছন্দক্রমের ১ম বিষয় পেয়েছে তাদের মাইগ্রেশন বন্ধ করার প্রয়োজন নাই।

আসন ফাঁকা থাকা সাপেক্ষে পরবর্তীকালে স্বয়ংক্রিয় বিভাগ পরিবর্তনের চূড়ান্ত তালিকা ৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (admission.ru.ac.bd) প্রকাশ করা হবে। একইসাথে বিভিন্ন কোটায় পরবর্তী মেধাতালিকা ও স্বয়ংক্রিয় বিভাগ পরিবর্তনের তালিকাও প্রকাশ করা হবে।

 
সকালটা শুরু করুন এই ৬ অভ্যাসে, দূর হবে কোষ্ঠকাঠিন্য
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9