ঢাবির আইবিএর পরিচালক হলেন আবু ইউসুফ মো. আবদুল্লাহ

৩০ জুন ২০২৪, ১২:৩৫ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৪ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল তাঁকে নিয়োগ দেন। 

আবু ইউসুফ মো. আবদুল্লাহ বাংলাদেশের একজন স্বনামধন্য শিক্ষাবিদ ও সফল উদ্যোক্তা। দেশের ব্যবসা ও শিক্ষা খাতে উল্লেখযোগ্য অবদান রাখার মাধ্যমে তিনি নিজেকে অনুকরণীয় উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তিনি ৩১ বছর ধরে আন্তর্জাতিক বাণিজ্য ও আঞ্চলিক বাজার অর্থনীতির একজন শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে  কাজ করছেন।

২০২৩ সালে শিক্ষা, বাণিজ্য ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পশ্চিমবঙ্গের টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় আবু ইউসুফ মো. আবদুল্লাহকে সম্মানসূচক ডি–লিট ডিগ্রি প্রদান করে। আইবিএর সব পর্যায়ের অ্যালামনাই, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী অধ্যাপক আবদুল্লাহর নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে ও শিক্ষা পরিমণ্ডলের উত্তরোত্তর উন্নতির প্রত্যাশা ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) ১৯৬৬ সাল থেকে বাংলাদেশের একক প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত। প্রতিষ্ঠানটি দেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়ন, ব্যাংকিং, মাল্টিন্যাশনাল করপোরেশন এবং স্থানীয় ব্যবসায় অসাধারণ অগ্রগতিতে অপরিসীম অবদান রেখে চলেছে।

 
সকালটা শুরু করুন এই ৬ অভ্যাসে, দূর হবে কোষ্ঠকাঠিন্য
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9