সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে যা বললেন ঢাবি উপাচার্য

১৪ জুন ২০২৪, ১১:৫৪ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:১৩ PM
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এ উপলক্ষ্যে তিনি সবার অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্থতা ও মঙ্গল কামনা করেছেন। আজ শুক্রবার (১৪ জুন) এক শুভেচ্ছা বার্তায় উপাচার্য এসব কথা বলেন।

তিনি বলেন, মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা। এ উৎসব সবার মধ্যে গড়ে তোলে পারস্পরিক সৌহার্দ, ভ্রাতৃত্ববোধ, পরমতসহিষ্ণুতা ও সম্প্রীতি। ঈদের শিক্ষা হলো সাম্য, ভ্রাতৃত্ব ও একাত্মবোধের মাধ্যমে আনন্দ উপভোগ এবং পারস্পরিক সাহায্য-সহযোগিতার সম্প্রসারণ। 

আরো পড়ুন: তিতুমীর কলেজের বিভিন্ন বিভাগে শিক্ষক সংকট, পাঠদান ব্যাহত

ঈদ সবার জন্য আনন্দ ও উৎসবের বার্তা বয়ে আনে উল্লেখ করে তিনি বলেন, এ উৎসব-আনন্দে তাদের নিজ নিজ ইতিহাস-ঐতিহ্য ও বিশ্বাস মূর্ত হয়ে উঠে। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আত্মশুদ্ধির মাধ্যমে পবিত্র ঈদ-উল-আযহা সকলের জীবন আনন্দে পরিপূর্ণ করে তুলবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর সৎ, সাহসী ও দক্ষ নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসায়-বাণিজ্য, অর্থনীতিসহ সব ক্ষেত্রে সাফল্য ও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য। 

হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সংসদ অধিবেশন না থাকায় এখনও সুযোগ দেখছেন এমপিওভুক্ত শিক্ষকরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গাঁজা সেবনকালে হাতেনাতে আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের ৩ শহরে হুতিদের ড্রোন হামলা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে, এরপর পিটিয়ে বের করে দেব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট সমান থাকছে না, কোন …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9