চীনের বিশ্ববিদ্যালয় থেকে ১ সেমিস্টার পড়তে ঢাবিতে ৬ ছাত্রী

১৩ জুন ২০২৪, ১০:২৮ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৭ PM
বিদায় সংবর্ধনা

বিদায় সংবর্ধনা © জনসংযোগ

ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটে বাংলা ভাষা ও সংস্কৃতি বিষয়ে পড়তে এসেছিলেন চীনের গুয়াংডং ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজের ৬ জন নারী শিক্ষার্থী। অনার্সে অধ্যয়নরত এসব শিক্ষার্থী গত ৩ মাস ধরে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে অবস্থান করেছেন। 

গতকাল বুধবার (১২ জুন) সন্ধ্যায় হল মিলনায়তনে তাদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নীলুফার পারভীন অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন । 

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বাংলা ভাষা ও সংস্কৃতি বিষয়ে সফলভাবে অধ্যয়ন শেষ করায় চীনা শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান। তাদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় দু’দেশের শিক্ষার্থীরা ভাষা শিক্ষার মাধ্যমে জ্ঞান, সংস্কৃতি ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাচ্ছেন এবং এর মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হচ্ছে।

তিনি আরও বলেন, এক দেশের সাথে অন্য দেশের শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য, অর্থনীতি, কূটনীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে ভাষা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের এই শিক্ষার্থীরা বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে নিজ দেশের মানুষের সামনে বাংলা ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সংসদ অধিবেশন না থাকায় এখনও সুযোগ দেখছেন এমপিওভুক্ত শিক্ষকরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গাঁজা সেবনকালে হাতেনাতে আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের ৩ শহরে হুতিদের ড্রোন হামলা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে, এরপর পিটিয়ে বের করে দেব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট সমান থাকছে না, কোন …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9