৯ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

১২ জুন ২০২৪, ০১:২৪ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৮ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ১৬ জুন রবিবার থেকে ২৪ জুন সোমবার পর্যন্ত ৯ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস সমূহের ছুটি ১৬ জুন থেকে ২৩ জুন পর্যন্ত।

মঙ্গলবার (১১ জুন) চবির ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আদেশক্রমে জানানো যাচ্ছে যে ‘পবিত্র ঈদ-উল-আযহা’ উপলক্ষ্যে আগামী ১৬ জুন (রবিবার) হতে ২৪ জুন (সোমবার) পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে।

অপরটিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আদেশক্রমে জানানো যাচ্ছে যে ‘পবিত্র ঈদ-উল-আযহা’ উপলক্ষ্যে আগামী ১৬ জুন (রবিবার) হতে ২৩ জুন (রবিবার) পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে।

ঈদুল আজহার ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম যথারীতি চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 
হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সংসদ অধিবেশন না থাকায় এখনও সুযোগ দেখছেন এমপিওভুক্ত শিক্ষকরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গাঁজা সেবনকালে হাতেনাতে আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের ৩ শহরে হুতিদের ড্রোন হামলা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে, এরপর পিটিয়ে বের করে দেব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট সমান থাকছে না, কোন …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9