না ফেরার দেশে ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ

০৫ জুন ২০২৪, ০৪:১৬ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৫ PM
অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ

অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ মারা গেছেন। বুধবার (৫ জুন) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গভীর শোক প্রকাশ করেছেন। 

এদিকে এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রথিতযশা শিক্ষক, গবেষক এবং শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। অসাম্প্রদায়িক, উদার ও মানবিক মূল্যবোধসম্পন্ন এই গুণী শিক্ষক বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা সবসময় ধারণ করতেন। তিনি ছিলেন একজন সজ্জন, নম্র ও বিনয়ী মানুষ। জনপ্রিয় এই শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে দীর্ঘকাল শিক্ষকতা করেছেন।

এতে তিনি আরও বলেন, দেশবিদেশের বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে তার অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া, তিনি আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেন। দেশে রাষ্ট্রবিজ্ঞান বিশেষ করে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন শিক্ষার প্রসার ও গবেষণায় এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য এই খ্যাতিমান শিক্ষক স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন।

উপাচার্য প্রয়াত অধ্যাপকের আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পিআইবির মহাপরিচালক পদে ফের নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশে বৃষ্টির আভাস, কতদিন থাকবে—জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9