চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটলে কাটা পড়ে প্রাণ গেল কলেজছাত্র ইরফানের

০৫ জুন ২০২৪, ১০:৪৬ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৫ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটলে কাটা পড়ে প্রাণ গেল কলেজছাত্র ইরফানের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটলে কাটা পড়ে প্রাণ গেল কলেজছাত্র ইরফানের © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে মো. ইরফান (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত ইরফান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিলেন।

বুধবার (৫ জুন) সকাল পৌনে ৮টার দিকে চট্টগ্রাম নগরের এলাকায় ট্রেনটি বিশ্ববিদ্যালয়ের দিকে ছুটে যাওয়ার পথে নগরীর ২নং গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, ভুক্তভোগী কলেজছাত্র ফোনে কথা বলতে বলতে রেললাইনে উঠে পড়ে। এমন সময় ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান। তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনানুযায়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ট্রেনে কাটা কিশোরকে চমেক হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ চমেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পিআইবির মহাপরিচালক পদে ফের নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশে বৃষ্টির আভাস, কতদিন থাকবে—জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9