হাটহাজারী উপজেলা নির্বাচন

চবি ক্যাম্পাসে ভোটকেন্দ্র দখল নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৭

২১ মে ২০২৪, ০৬:০৭ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৮ PM
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে © টিডিসি ফটো

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র দখল কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পালটাপালটি হামলার এ ঘটনায় দুই প্রার্থীর ৭ জন আহত হয়েছেন। আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তার মধ্যে গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২১ মে) বেলা তিনটার দিকে চবির ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ কেন্দ্রের অদূরে এই ঘটনা ঘটে। চবি শাখা ছাত্রলীগের উপগ্রুপ ‘বিজয়’ এক কর্মীকে কুপিয়ে জখম করেছে আরেক উপগ্রুপ ‘সিএফসি’ এর নেতাকর্মীরা। এসময় উভয় গ্রুপের ধাওয়া পালটা ধাওয়ার ঘটনাটি ঘটেছে।

জানা শাখা, ছাত্রলীগের উপগ্রুপ ‘সিএফসি’ এর কর্মীরা এমন ঘটনা ঘটিয়েছে। আহত হওয়া শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন এন্ড  স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী সালাহ উদ্দিন। তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।

জানা যায়, হাটহাজারী উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। নির্বাচনে বিজয় গ্রুপের নেতাকর্মীরা চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রাশেদুল আলমের মোটরসাইকেল প্রতীকের পক্ষে ও সিএফসি গ্রুপের নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন চৌধুরী নোমানের ঘোড়া প্রতীকের পক্ষে নির্বাচন করছে। 

এ বিষয়ে বিজয় গ্রুপের একাংশের নেতা মোহাম্মদ ইলিয়াস বলেন, আমাদের কয়েকজন কেন্দ্র পাশে হওয়ায় ওদিকে যায়। গিয়ে দেখে আব্দুর রব হলের একশ থেকে দেড়শ ছেলে এসে কেন্দ্র দখল করার চেষ্টা করছে। এসময় সালাহ উদ্দিন ওদের তাদের এটা না করতে বলার পরই তাকে কুপিয়েছে। 

ঘটনার পর আব্দুর রব হল সিএফসি গ্রুপের নেতা আহসান হাবিব সোপান বলেন, নির্বাচনের ওখানে যে ঘটনাটি ঘটিয়েছে সে নিজ উদ্যোগে ওখানে গেছে। আমাদের কেন্দ্র অথবা নেতা থেকে কোনো নির্দেশনা নেই। আমরা প্রশাসনকে বলেছি দোষীকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জন্য।

হাটহাজারী থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এসআই মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আমরা খবর পেয়েছি ছাত্রদের দুটি পক্ষের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে একজনকে কুপিয়ে জখম করা হয়েছে। আমাদের পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন। এক্ষেত্রে ভুক্তভোগী ছাত্র যদি মামলা করে তবে আমরা আইনি পদক্ষেপ নিবো।

এ বিষয়ে চবি প্রক্টর ড. অহিদুল আলম বলেন, নির্বাচন কেন্দ্রিক একটা বিশৃঙ্খলা থেকে ঘটানোর সূত্রপাত। এতে এক ছাত্র বেশ কিছু শিক্ষার্থীর মাধ্যমে গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। এই ঘটনায় প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা নির্বাচন কেন্দ্রিক বিষয়। তাই অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিবে। তবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করবে। 

রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের কোন ক্লাসরুমে শিক্ষকরা কীভাবে নিচ্ছেন, সেটাও ‘রিয়েল ট…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনে ইউপি নির্বাচন, যা বলছে বোর্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9