ঢাবিতে মত ও পথের চার গ্রন্থের প্রকাশনা উৎসব

১১ মে ২০২৪, ০৯:৪৪ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২০ PM
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন লেখক ও এক সংকলকের চারটি গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের প্রফেসর ড. হাবিবুল্লাহ কনফারেন্স হলে এই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। গ্রন্থ চারটি ‘মত ও পথ প্রকাশন’ থেকে প্রকাশিত হয়েছে। 

প্রকাশনা অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রকাশক, মত ও পথ প্রকাশন সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক, কবি মুহম্মদ নূরুল হুদা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, পথ ও মতকে শুধু পত্রিকা নয়, বরং আমরা এটাকে পথ চলার মাধ্যম হিসেবে গড়ে তুলেছিলাম। আমরা এখানে এখানে নান পথ ও নানান মতে বিশ্বাসী, তবে সেই মতগুলো অবশ্যই হতে হবে মুক্তিযুদ্ধের সপক্ষের। অন্যথায় সেই মত আমাদের কাছে গ্রহণযোগ্য না।

অনুষ্ঠানে প্রকাশিত গ্রন্থগুলো হলো- একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত'র রচিত ‘বত্রিশ কিংবা ৭১’, একুশে পদকপ্রাপ্ত আরেক সাংবাদিক ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ'র (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ'র রচিত ’ভুবনজোড়া শেখ হাসিনার আসনখানি’, কথা সাহিত্যিক নূর কামরুন নাহার'র রচিত ’নারী ও সমাজ: প্রাসঙ্গিক ও ভাবনা’ এবং মোহাম্মদ সজিবুল হুদা ভূইয়া'র সংকলিত ’বঙ্গবন্ধু ও প্রসঙ্গকথা’। 

‘বত্রিশ কিংবা ৭১’ ১৭৮ পৃষ্ঠায় প্রকাশিত বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। ’ভুবনজোড়া শেখ হাসিনার আসনখানি’ ১৩৬ পৃষ্ঠায় প্রকাশিত বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৮০ টাকা। ’নারী ও সমাজ: প্রাসঙ্গিক ও ভাবনা’ ২১৩ পৃষ্ঠায় প্রকাশিত বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। আর ’বঙ্গবন্ধু ও প্রসঙ্গকথা’ ২১২ পৃষ্ঠায় প্রকাশিত বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। এই চারটি বইয়ের প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

অ্যাম্বুলেন্সে নেই অক্সিজেন-নেবুলাইজার, সংকটাপন্ন রোগীর জীব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাদের-ইনান-সাদ্দামের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে রাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিএটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিবৃতিতে ‘কঠোরভাবে প্রতিহত’ ভাষা দিয়ে ঢাবি প্রশাসন মূলত বিএ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9