ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি © সংগৃহীত
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ), আইইউবিএটি বিজনেস স্কুল (আইবিএস) এবং কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেসে এসব পদে নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)
বিভাগ: মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) ও আইইউবিএটি বিজনেস স্কুল (আইবিএস)
পদের নাম: প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লেকচারার
এসব পদে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সব পদের জন্য পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেস: প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
এসব পদে অ্যাগ্রোনমি, ক্রপ বোটানি, অ্যাগ্রিকালচারাল কেমিস্ট্রি ও হর্টিকালচার বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য প্রার্থীদের পিএইচডি ডিগ্রি থাকতে হবে।
বেতন: নিয়োগপ্রাপ্তদের বেতন আইইউবিএটির বেতন কাঠামো অনুযায়ী নির্ধারণ করা হবে।
সুযোগ-সুবিধা: এ ছাড়া রয়েছে দুইটি উৎসব বোনাস, স্বাস্থ্যবীমা, পরিবহন সুবিধা।
অসাধারণ একাডেমিক ফলাফল থাকা অত্যন্ত যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে প্রাথমিকভাবে বেশি বেতন দেওয়ার সুযোগ রয়েছে।
আবেদনের যোগ্যতা ও অন্যান্য শর্ত: আইইউবিএটি সমান সুযোগ প্রদানকারী নিয়োগকর্তা। সব আবেদন বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী কঠোর গোপনীয়তার সঙ্গে বিবেচনা করা হবে।
আবেদন যেভাবে: আইইউবিএটি শুধু ইলেকট্রনিক আবেদন গ্রহণ করবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ওয়েবসাইটের http://www.iubat.edu/career মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৪ অক্টোবর ২০২৬।
যোগাযোগ: নিয়োগসংক্রান্ত অতিরিক্ত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে মো. নাজমুল হক খানের সঙ্গে।
ফোন: ৫৫০৯১৮০১-৫, ৫৫০৯২৪৬৯-৭০, ০১৭২৭২৭৭১৬৬
ই-মেইল: [email protected]
ঠিকানা: ৪ এমব্যাংকমেন্ট ড্রাইভ রোড, সেক্টর-১০, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০।
বি: দ্র: কোনো ধরনের তদবির করলে প্রার্থীর আবেদন বাতিল করা হবে।