রাসেল’স ভাইপারের কামড়ে প্রাণ গেল রাবি শিক্ষার্থীর

০৭ মে ২০২৪, ০১:২৬ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৪ PM
নিহত রাবি শিক্ষার্থী শাকিনুর রহমান সাব্বির

নিহত রাবি শিক্ষার্থী শাকিনুর রহমান সাব্বির © সংগৃহীত

বিষধর রাসেল’স ভাইপার সাপের কামড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী শাকিনুর রহমান সাব্বির প্রাণ হারিয়েছেন। গত রোববার (৫ মে) সন্ধ্যায় পদ্মার নদীর তীরে তাকে সাপে কামড় দেয়। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়েছিল।

চিকিৎসাধীর অবস্থায় সোমবার (৬ মে) তিনি মারা যান। নিহত শিক্ষার্থী শাকিনুর রহমান সাব্বির মনোবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়। 

সাব্বিরের বন্ধুু রাকিবুল ইসলাম বিপুল জানান, মাগরিবের নামাজ শেষে কয়েকজন বন্ধু মিলে মোক্তার বাজার সংলগ্ন পদ্মা নদীর পাড়ে বসে আড্ডা দিচ্ছিলেন তারা। সেখানে বসে জিলাপি খাচ্ছিলেন সবাই। খাওয়া শেষে তাদের মধ্যে একজন কাগজের প্যাকেট ফেলে দেয়।

আরো পড়ুন: ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষকের দুই হাত ভেঙ্গে দিল কিশোর গ্যাং

তিনি আরো বলেন, কাগজ দিয়ে হাত মোছার জন্য সেটি আবার উঠাতে গেলে বিষধর রাসেল’স ভাইপার সাব্বিরকে কামড় দেয়। তখন সাপটিকে মেরে ফেলে বন্ধুরা আধা ঘণ্টার ভেতরে হাসপাতালে নিয়ে যান তারা। কিন্তু শেষমেশ তাকে বাঁচানো গেল না।

এ বিষয়ে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনামুল হক বলেন, সাব্বির অতি দরিদ্র পরিবারের একজন। তার পরিবার অন্যের জমিতে বসবাস করে। সাব্বিরকে জিজ্ঞাসা করলে একাধিকবার জানা যায়, সে দারিদ্রতার কারণে চারঘাট উপজেলা থেকে এসে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতো। পদ্মার পাড়ে টিউশন করাতো। পদ্মার পাড়ে তাঁকে বিষধর সাপ কামড় দেয়।

ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, আইনের আওতায় আনার দাবি এ…
  • ০৫ আগস্ট ২০২৬
ডালের সঙ্গে মুরগির নাড়িভুঁড়ি, পচা ডিম ও নিম্নমানের চাল দি…
  • ০৫ আগস্ট ২০২৬
কী আছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ ডকুমেন্টারিতে?
  • ০৫ আগস্ট ২০২৬
সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২ত…
  • ০৫ আগস্ট ২০২৬
তেহারিতে মাংসের পরিবর্তে ইটের টুকরা, চুয়েটের হল ক্যান্টিনে …
  • ০৫ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক…
  • ০৫ আগস্ট ২০২৬