১১ দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন ঢাবি উপাচার্য

২৭ এপ্রিল ২০২৪, ০১:৪৩ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১০ PM
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল © ফাইল ফটো

ঢাকা বিশ্বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল জাপানে ১১ দিনের সরকারি সফর শেষে শুক্রবার (২৬ এপ্রিল) তিনি দেশে ফিরেছেন। জাপানের কোবে বিশ্ববিদ্যালয়, কিউশু বিশ্ববিদ্যালয় এবং এহিমি বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ঢাবি উপাচার্য গত ১৬ এপ্রিল ঢাকা ত্যাগ করেছিলেন।

সফরকালে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল কোবে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব ইন্টারন্যাশনাল কো-অপারেশন স্টাডিজে ‘ইন্টারন্যাশনাল ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট’ শীর্ষক বেশকয়েকটি বক্তৃতা প্রদান করেন। এছাড়া, তিনি কোবে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড. ফুজিসাওয়া মাসাতোর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় তাদের সাথে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কোবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার এবং শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় নিয়ে ফলপ্রসূ মতবিনিময় করেন। 

এছাড়াও তিনি গ্রেট হানশিন-আওয়াজি আর্থকুয়েক মেমোরিয়াল ডিজাস্টার রিডাকশন এন্ড হিউম্যান রিনোভেশন ইনস্টিটিউশন পরিদর্শন করেন এবং এর কর্তৃপক্ষের সঙ্গে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর ব্যাপারে মতবিনিময় করেন।

এই সফরে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল কিউশু বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড. তাতসুরো ইশিবাশির সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন। এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কিউশু বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাংস্কৃতিক বিনিময়সহ অন্যান্য কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে তাঁর সাথে ফলপ্রসূ আলোচনা করেন।

এই সফরে উপাচার্য কিউশু বিশ্ববিদ্যালয়ের বোর্ড মিটিংসহ বিভিন্ন উচ্চ-পর্যায়ের বৈঠক ও কর্মসূচিতে অংশগ্রহণ এবং পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন।

এছাড়াও উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এহেমি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড. হিরোশিজে নিশিনা, ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক ড. কাজুহিরো মিতসুনোবুসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করেন। এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এহেমি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে দীর্ঘ ফলপ্রসূ আলোচনা করেন। 

পাশাপাশি তিনি জাপানের বিভিন্ন ঐতিহাসিক স্থান বিশেষকরে ‘হিরোশিমা পিস মেমোরিয়াল পার্ক’ পরিদর্শন করেন এবং এসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাব্যতা নিয়ে মত বিনিময় করেন।

বৈশ্বিক টুর্নামেন্টে স্বর্ণপদক জয় বিজিবি রাকিবের
  • ২৯ মার্চ ২০২৬
বাসের বক্সে ৫৫ ছাগলের মৃত্যু, ২জনকে জরিমানা
  • ২৯ মার্চ ২০২৬
হোয়াইট হাউসে ফোন করলেই ভেসে উঠছে ‘এপস্টেইন আইল্যান্ড’
  • ২৯ মার্চ ২০২৬
‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ য…
  • ২৯ মার্চ ২০২৬
‘চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে আত্মহত্যা করব’— বিএনপি…
  • ২৯ মার্চ ২০২৬
রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার ৪
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence