রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিভাগ ও বিষয় পছন্দক্রম শুরু কাল

২৪ এপ্রিল ২০২৪, ০৮:২৫ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১২ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিভাগ ও বিষয় পছন্দক্রম শুরু কাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিভাগ ও বিষয় পছন্দক্রম শুরু কাল © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বিভাগ পছন্দক্রম পূরণ প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু হবে। দুপুর ১২টার পর থেকে ভর্তিচ্ছুরা ওয়েবসাইটে প্রবেশ করে পছন্দক্রম পূরণ করতে পারবেন। যা চলবে ৪ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। 

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত স্ব স্ব ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো ভর্তিচ্ছু নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম পূরণ করতে না পারলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং ইউনিটগুলোর কোনো বিভাগে ভর্তির আর সুযোগ থাকবে না।

পছন্দক্রম পূরণ করার সময় ভর্তিচ্ছু শিক্ষার্থী কোনো বিভাগে ভর্তি হতে আদৌ আগ্রহী না হলে সেটি পছন্দক্রম থেকে বাদ রাখতে পারবে। তবে পছন্দক্রম প্রদানের পর তদনুযায়ী কোনো নির্দিষ্ট বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হলে সেই বিভাগে অবশ্যই ভর্তি হতে হবে, নতুবা তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং কোনো বিভাগে ভর্তি হওয়ার সুযোগ আর থাকবে না। 

আরও বলা হয়েছে, পরবর্তীতে আসন শূন্য হওয়া সাপেক্ষে শুধুমাত্র ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের বিভাগ-পছন্দের ক্রম অনুসারে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন করা হবে। এজন্য প্রার্থীকে কিছু করতে হবে না নোটিশে জানতে পারবে। এছাড়া শূন্য আসনের জন্য অপেক্ষমান তালিকা থেকে পরবর্তীতে মেধা ও পছন্দক্রম অনুসারে ভর্তির জন্য নির্বাচন করা হবে, যার সম্ভাব্য সময়সূচি যথাসময়ে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

পছন্দক্রম পূরণকারী ভর্তিচ্ছুদের মধ্যে মেধাক্রমানুসারে নির্বাচন তালিকা বিশ্ববিদ্যালয় ভর্তি ওয়েবসাইট admission.ru.ac.bd-তে প্রকাশিত হবে। 

আরও পড়ুন: গুচ্ছে বেরোবিসহ রংপুরের সাত কেন্দ্রে পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন কোটায় আবেদনকারী পরীক্ষার্থীদের মধ্যে যারা ন্যূনতম ৪০ পেয়েছে, তাদেরও নির্ধারিত সময়ের মধ্যে বিভাগ পছন্দের অনলাইন আবেদন সম্পন্ন করতে পারবে। তা না হলে তিনি কোনো বিভাগে ভর্তির আর কোনো সুযোগ পাবেন না। 

উল্লেখ, ক্লাস শুরু হবে ১ জুলাই।

 
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে আশা, আবেদন ২৬ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্ষমতার জৌলুস নয়, মানুষের আস্থা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9