বাজার করে বাড়ি ফেরা হল না রাবি শিক্ষার্থী শুভর

১২ এপ্রিল ২০২৪, ০৯:৫৯ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:২০ PM
নিহত শুভ রায়

নিহত শুভ রায় © সংগৃহীত

রংপুরে বাজার করে বাড়ি ফেরার পথে মাহিন্দ্রার ধাক্কায় শুভ রায় (২৪) নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রংপুর-দিনাজপুর সড়কের পাগলাপীর শলেয়শাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শুভ রায় রংপুর সদর উপজেলার লালচাঁদপুর গ্রামের দিলীপ চন্দ্র রায়ের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে বাজার শেষে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন শুভ রায়। এসময় দিনাজপুর-রংপুর মহাসড়কে দ্রুতগতিতে চলা একটি মাহিন্দ্র ওই ভ্যানকে পেছনে এসে ধাক্কা দেয়। এতে শুভ পেছনে থাকায় সরাসরি তার গায়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে শুভর মৃত্যু হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় মাহিন্দ্র চালককে চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।

যুক্তরাষ্ট্রে লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার
  • ২৯ এপ্রিল ২০২৬
চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে
  • ২৯ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যা…
  • ২৯ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে  ট্রাস্ট ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ২৯ এপ্রিল ২০২৬
চ্যাংদোলা করে নেতাকে বের করার ঘটনায় ছাত্রদলের ৫ নেতাকে শোকজ
  • ২৯ এপ্রিল ২০২৬
দুদকের ৬ মামলায় কারাগারে পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচ…
  • ২৯ এপ্রিল ২০২৬