ঢাকা বিশ্ববিদ্যালয়

গণহত্যা দিবসে শহীদদের স্মরণে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল

২৬ মার্চ ২০২৪, ১২:২০ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৮ PM

২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে কর্মসূচি পালিত হয়। সোমবার (২৫ মার্চ) রাত ১০টায় হলের ছাত্র শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা হল অভ্যন্তরে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন এবং শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নবরবতা পালন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূইয়া, হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রহিম, কবি জসীম উদ্দিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. শাহীন খান, হল ইউনিট ছাত্রলীগের প্রেসিডেন্ট কামাল উদ্দিন রানা, সাধারণ সম্পাদক, রুবেল হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে মুক্তি যুদ্ধে নেতৃত্বদানকারী শহীদ সার্জেন্ট জহুরুল হক হল (তৎকালীন ইকবাল হল) পাক হানাদার বাহিনীর অন্যতম টার্গেটে পরিণত হয়েছিল। এদিন পাকিস্তানি বর্বর সেনাবাহিনীর সদস্যরা নির্বিচারে এ হলের ছাত্র ও কর্মচারীদের হত্যা করেছিল।

এ হলের ছাত্ররা বঙ্গবন্ধুর নির্দেশে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা তৈরি ও উত্তোলন করাসহ সকল আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল-এটাই ছিল তাদের অপরাধ। হল সূত্রে জানা যায় কর্মসূচি পালনকালে দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেব জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি জানানো হয়।

১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9