ঢাবির কর্মচারীর উদ্ধত আচরণ, বিচার চেয়ে ২৪৪ শিক্ষার্থীর অভিযোগপত্র জমা

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট
২৫ মার্চ ২০২৪, ০৯:১৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) এক কর্মচারীর বিরুদ্ধে শিক্ষার্থীকে উদ্ধত আচরণ করার অভিযোগ উঠেছে। রবিবার (২৪ মার্চ) দুপুরে অভিযোগ জানিয়ে ২৪৪ জন শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত একটি অভিযোগপত্র ইনস্টিটিউটের পরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে জমা দেয় শিক্ষার্থীরা।

অভিযুক্ত ওই কর্মচারীর নাম শাবাব আল শায়েরী। তিনি ওই ইনস্টিটিউটের লাইব্রেরিতে উচ্চমান সহকারী পদে কর্মরত রয়েছেন। 

জানা যায়, মাহমুদ-উল হাসান নামে মাস্টার্সের এক শিক্ষার্থী গত ২১ মার্চ ইন্টার্নশিপের ড্রাফট জমা দেওয়ার দিন ইনস্টিটিউটের লাইব্রেরি হতে প্লেজারিজম চেকের জন্য দায়িত্বরত কর্মচারী শাবাব আল শায়েরীর নিকট ফরম নিতে যায়। ফরম পূরণের এক পর্যায়ে তিনি ভুলবশত অফিস কর্তৃক পূরণীয় একটি ঘর নিজে পূরণ করে ফেললে দায়িত্বরত কর্মচারী শাবাব আল শায়েরী তার উপর চড়াও হয়। এ সময় শিক্ষার্থী নতুন একটা ফরম চাইলেও তাকে দেওয়া হয় না বরং উচ্চস্বরে তার সাথে কথা বলেন এই কর্মচারী। পরবর্তী ভুক্তভোগী এই শিক্ষার্থীসহ আরও ২৪৪ জন শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত একটি অভিযোগপত্র পরিচালক, লাইব্রেরিয়ান ও গ্রিভেন্স কমিটির আহবায়ককে দেয় শিক্ষার্থীরা। 

অভিযোগকারী শিক্ষার্থী মাহমুদ-উল হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি ফরমটি পূরণ করছিলাম সেখানে যে অংশে অফিস কর্তৃক পূরণীয় লেখা তা লক্ষ্য না করে দ্রুততার কারণে আমি আমার ফরমের অন্যান্য তথ্যের সাথে এই শব্দগুচ্ছ ও লিখে ফেলি। ফরম টি জমা দেয়ার সময় এটি আমি কেন এটি লিখলাম তার সূত্র ধরে তিনি (অভিযুক্ত) আমার সাথে উদ্ধত আচরণ করেন। আমি তাকে যথাসম্ভব বিনয় সহকারে বলার পরেও তিনি আমার সাথে চরম দুর্ব্যবহার করেন।

মাহমুদ বলেন, তিনি আমার সাথে অকথ্য ভাষায় উচ্চবাচ্য করতে থাকেন। শুধু আমি না, নিয়োগের পর থেকে এখন পর্যন্ত অনেক শিক্ষার্থী ও কর্মচারীর সাথেই তিনি এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে। আমাদের থিসিসের রিপোর্ট সংক্রান্ত কাজ করতে গিয়ে বিগত ৩-৪ দিনে আমার অনেক সহপাঠীই তার নিকট এমন দুর্ব্যবহার ও উদ্ধত আচরণের মুখে পড়েছেন। এমনকি জুনিয়র শিক্ষার্থীরাও তার এই বাজে আচরণের শিকার।

এ ঘটনার বিচার চেয়ে একাত্মতা প্রকাশ করেছে বিভাগের অন্যান্য শিক্ষার্থীরাও। প্রমাণস্বরূপ অন্যান্য শিক্ষার্থীদের সাথে এই কর্মচারীর খারাপ আচরণের বিষয়ে শিক্ষার্থীদের আলাপচারিতার স্ক্রিনশট দ্যা ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে। 

এ ঘটনায় অভিযুক্ত কর্মচারীর উপযুক্ত বিচারের পাশাপাশি শিক্ষার্থীরা ৩টি দাবি জানান। শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে-অভিযুক্ত কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার মধ্য দিয়ে লাইব্রেরির সব ধরনের কার্যক্রম থেকে অবিলম্বে অব্যাহতি দেয়া; লাইব্রেরির উপযোগিতা ও পরিবেশ রক্ষার্থে এহেন উদ্ধত আচরণকারী কোন কর্মকর্তা/কর্মচারী যেন ভবিষ্যতে নিয়োগ না পেতে পারে সেই বিষয়ে যথাযোগ্য কর্তৃপক্ষের নজরদারির ব্যবস্থা করা এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার পরিবেশকে সমুন্নত রাখতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের মধ্যে সুদৃঢ় সম্পর্ক বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

জানতে চাইলে অভিযুক্ত কর্মচারী শাবাব আল শায়েরী বলেন, আমি তার সাথে খারাপ আচরণ করিনি। তিনি ফরম পূরণে ভুল করেছেন বলে আমি তাকে সতর্ক করেছি। আমি যা করি প্রতিষ্ঠানের স্বার্থেই করি এবং প্রতিষ্ঠানের নিয়ম মেনেই করি। কারও ব্যক্তিগত অভিযোগ আমার বিরুদ্ধে থাকতে পারে।

ভুক্তভোগী শিক্ষার্থীর সাথে তার কোনো দ্বন্দ্ব আছে কি না জানতে চাইলে তিনি বলেন, না উনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। তার ভুল হয়েছে আমি তাকে বলেছি আপনি যান এখন এটা আমরা ঠিক করবো।

তবে ইনস্টিটিউটের উপ-গ্রন্থাগারিক মাহবুবা ফেরদাউস বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, শাবাব একটু রেগে কথা বলেছেন এটা সত্য। তবে ভুক্তভোগী শিক্ষার্থী তখন আমাকে না জানিয়েই অভিযোগপত্র লিখে ফেলেছে। পরবর্তীতে শাবাবকে বলেছি তাকে সরি বলতে এবং মিটমাট করতে কিন্তু ঐ শিক্ষার্থী মিটমাট করতে রাজি হয়নি।

১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9