ঢাবিতে বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল

২৫ মার্চ ২০২৪, ০৮:৫১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল

বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল © টিডিসি ফটো

বৃহত্তর ময়মনসিংহের ৬টি জেলা ‘টানে শেকি মজা’ অর্থাৎ টাঙ্গাইল, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ ও জামালপুর থেকে আগত বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে গঠিত সংগঠন বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটেরিয়ায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি শারমিন জাহানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত মেয়র ইকরামুল হক টিটু।

প্রধান অতিথির বক্তব্যে ইকরামুল হক টিটু বলেন. বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির এরকম একটি সুন্দর উদ্যোগ সত্যিই অনেক প্রশংসনীয়। ভবিষ্যতে এই সমিতির পরিধি ও বন্ধন কিভাবে আরো বাড়ানো যায় সেইসব বিষয় নিয়ে  আলোচনা করেন। 

সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সরোয়ার মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট মো. মজিবুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও অমর একুশে হলের প্রভোস্ট  অধ্যাপক  ড. ইসতিয়াক মঈন সৈয়দ, ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শাহাদাত হোসেন সিদ্দিকী, ঢাবির সাবেক প্রক্টর অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম, দর্শন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. শাহ কাওসার মোস্তফা আবুল উলায়ী, মার্কেটিং বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. এ.বি.এম.শহিদুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ, ম্যানেজমেন্ট ইনফরমেশনস বিভাগের অধ্যাপক ড. মো. রাকিবুল হক ও বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালক মো. সাইফুল ইসলাম। 

এছাড়াও উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান, উর্দু বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রাব্বানী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. বদরুল হাসান, আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান শামীম, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কায়সার আহমেদ রকি, বৃহত্তর নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক ডেপুটি রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম জাহিদ, বিশিষ্ট আয়কর আইনজীবী তাপস আদিত্য, সমিতির নেত্রীবৃন্দসহ প্রমুখ ব্যক্তিবর্গ। 

অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ঐতিহ্যগতভাবে বৃহত্তর  ময়মনসিংহের একটি সুনাম রয়েছে। কিন্তু অনেক দিক থেকেই বৃহত্তর ময়মনসিংহের মানুষ বঞ্চিত। আঞ্চলিক সমিতিগুলো গঠনের মূল লক্ষ্য হচ্ছে নিজেদের মধ্যে বন্ধন দৃঢ় করা এবং নিজেদের সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, পাশাপাশি কিভাবে সবার কল্যাণ করা যায় সেইসব নিয়ে কাজ করা। বক্তারা এরকম সুন্দর উদ্যোগের জন্য আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানায় এবং বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬