অযোগ্য শিক্ষক ৪০ বছর বিশ্ববিদ্যালয়ের ক্ষতি করে: চবি উপাচার্য 

২১ মার্চ ২০২৪, ০২:১৪ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
ক্যাম্পাস সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন চবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের

ক্যাম্পাস সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন চবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের © টিডিসি ফটো

‘বিশ্ববিদ্যালয়ে যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিতে হবে। একজন অযোগ্য ব্যক্তিকে নিয়োগ দিলে সে ৪০ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের ক্ষতি করবে’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের এ কথা বলেছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) চবি সাংবাদিক সমিতির (চবিসাস) সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। 

উপাচার্য বলেন, ‘আসন্ন চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলা করতে আমাদের কাজ করে যেতে হবে। রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিংসহ তথ্য-প্রযুক্তির দিক দিয়ে আমাদের উন্নতি করতে হবে। যোগ্যতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দিতে হবে।’

তিনি বলেন, একজন অযোগ্য ব্যক্তিকে শিক্ষক হিসেবে নিয়োগ দিলে সে ৪০ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের ক্ষতি করবে। নিয়োগের ক্ষেত্রে কোনো ছাড় নেই। যেকোনো মূল্যে ভালো শিক্ষক নিয়োগ দিতে হবে। অফিসার থেকে শুরু করে যারাই দক্ষ ও যোগ্য, তাঁদের নিতে হবে। এটি প্রশাসন পরিচালনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

আরো পড়ুন: সুইপার থেকে ভিসি, সবার একসঙ্গে কাজ করতে হবে: চবি উপাচার্য

উপাচার্য আরো বলেন, অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ এবং গুণগতমান নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয় হলো গবেষণা, সংস্কৃতির মূল জায়গা। এসব দিকে আরো জোর দিতে হবে। যে গবেষণা মানুষের কাজে আসবে না, সে গবেষণার প্রয়োজন নেই। শিক্ষকদের মনে রাখতে হবে, গবেষণাই জীবনের লক্ষ্য। সে অনুযায়ী কাজ করতে হবে। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি আহমেদ জুনাইদ, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহরিয়াজ মোহাম্মদ, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক জানে আলমসহ সমিতির সদস্যরা।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবির ফিন্যান্স বিভাগের সেমিস্টার ফা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9