সুইপার থেকে ভিসি, সবার একসঙ্গে কাজ করতে হবে: চবি উপাচার্য

২১ মার্চ ২০২৪, ০১:০২ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
ক্যাম্পাস সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন চবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের

ক্যাম্পাস সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন চবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের © টিডিসি ফটো

'কেউ যদি মনে করে আমি শুধু একা গোল দেব, তাহলে হবে না। পুরো টিমকে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সুইপার থেকে ভিসি পর্যন্ত সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের এ কথা বলেছেন। 

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে চবি সাংবাদিক সমিতির (চবিসাস) সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন উপাচার্য।ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, ‘আমি গতকাল বলেছি- আমাদের প্রথম প্ল্যান টিম ম্যানেজমেন্ট। কেউ যদি মনে করে, আমি শুধু একা গোল দেব তাহলে হবে না। পুরো টিমকে কাজে লাগাতে হবে। বিশ্ববিদ্যালয়ের সুইপার থেকে ভিসি পর্যন্ত সবাই একসঙ্গে কাজ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা আসলে বিশ্ববিদ্যালয় বলতে কী বুঝি? বিশ্ববিদ্যালয়ে সম্পর্কে বঙ্গবন্ধু বলে গিয়েছেন- জ্ঞান সৃষ্টি, জ্ঞান বিতরণ, জ্ঞান সংরক্ষণ। জ্ঞান সৃষ্টি করতে প্রয়োজন গবেষণা। আর গবেষণার ফলাফল শ্রেণিকক্ষে নিয়ে আসতে হবে, ছাত্রদের সামনে নিয়ে আসতে হবে।’

আরো পড়ুন: সর্বজনীন পেনশন: একযোগে আন্দোলনে নামছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

উপাচার্য বলেন, ‘বই পড়িয়ে লাভ নেই। বই তো কলেজের শিক্ষকরাও পড়ান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণার ফলাফল পড়াবেন। আমরা এক সময় বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাব। এজন্য আমাদের বই, গবেষণা রেখে যেতে হবে- যা পরবর্তী প্রজন্মের কাজে আসে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি আহমেদ জুনাইদ, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহরিয়াজ মোহাম্মদ, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক জানে আলমসহ সদস্যরা।

অসম্ভবকে সম্ভব করা হলো না, জিতেও বাদ পড়ল বার্সেলোনা
  • ০৪ মার্চ ২০২৬
মুশফিকের গাইডলাইন নিয়ে রোজা রেখেই খেলেছেন সাইফ
  • ০৪ মার্চ ২০২৬
শান্ত-হৃদয়দের হারিয়ে বিসিএল চ্যাম্পিয়ন নাঈম-সাইফরা
  • ০৪ মার্চ ২০২৬
দুবাইয়ে অবস্থিত মার্কিন কনস্যুলেট লক্ষ্যে করে ইরানের ড্রোন…
  • ০৪ মার্চ ২০২৬
আল-উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্…
  • ০৪ মার্চ ২০২৬
ইরানের নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হলেন মোজতবা খামেনি
  • ০৪ মার্চ ২০২৬