ভারত বাঙালিদের আশ্রয় না দিলে ইতিহাস ভিন্নভাবে লেখা হতো: স্বরাষ্ট্রমন্ত্রী

১২ মার্চ ২০২৪, ০৫:৩২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
সেমিনারে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

সেমিনারে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল © টিডিসি ফটো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মুক্তিযুদ্ধে আমাদের কোটি লোক ভারতে আশ্রয় নিয়েছিল। ভারত সরকার তো বটেই, তাদের সাধারণ জনগণ যদি বাংলাদেশের মানুষকে আশ্রয় না দিত, তাহলে ইতিহাস বোধহয় অন্যভাবেই লেখা হতো। মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পৃথিবীর অনেক দেশেই স্বাধীনতা আনার জন্য অন্য দেশের সেনাবাহিনী প্রবেশ করেছে। তবে যুদ্ধের পর এত দ্রুত কেউই সৈন্য প্রত্যাহার করে নেয়নি। ভারত আমাদের বন্ধু বলেই এত দ্রুত সৈন্য প্রত্যাহার করেছে। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতের ১ হাজার ৬৬১ জন জীবন দিয়েছেন। এটি তাদের নিজের দেশও নয়। তবুও তারা এদেশের যোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন। 

ভারতের সাথে আমাদের একটি শর্তহীন বন্ধুত্ব ছিল, যা এখনো বিদ্যমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখনো যেকোনো বিষয়ে ভারত সত্যিকার অর্থে আমাদের পাশে থাকে। ভারতকে আমরা সামনেও বন্ধু হিসেবেই পাব।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ তো এমনি এমনি হয়নি। একজন ঘোষণা করল আর দেশ স্বাধীন হয়ে গেল। বঙ্গবন্ধু আন্দোলনের পর আন্দোলন করে মানুষকে একত্রিত করেছিলেন। মানুষ তখন শুধু বুঝতো—বঙ্গবন্ধু যা বলেছেন, তাই করতে হবে।

আরও পড়ুন: ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে গণ-ইফতারের ঘোষণা

‘বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের ৫২ বছর পূর্তি’ শীর্ষক সেমিনারটি ঢাকা বিশ্ববিদ্যালয় ও এ কে এম বজলুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়।

7f5fae5f-2f5c-4408-bce1-7cce0d8b15bc

সেমিনারে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, সৈন্য প্রত্যাহারের ক্ষেত্রে একদিকে যেমন কূটনৈতিক দক্ষতা ছিল, অন্যদিকে ভারতীয় জনগণ আমাদের স্বাধীনতার অনিবার্যতা উপলব্ধি করেছিল। বঙ্গবন্ধু পৃথিবীকে আমাদের স্বাধীনতার অনিবার্যতা বোঝাতে সক্ষম হয়েছিলেন। 

লে. জেনারেল মো. মজিবুর রহমান বলেন, কোনো দেশে আর্ম ফোর্স প্রবেশ করলে দ্রুত বেরিয়ে যাওয়ার ইতিহাস বিরল। তারা ঝেঁকে বসে। দ্রুত সেনা প্রত্যাহার ভারতের সাথে অকৃত্রিম বন্ধুত্বের প্রকাশ। এখানে কোনো কূটনীতি কাজ করেনি। 

সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় কুমার ভার্মা। এ সময় প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আশফাক হোসেন বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির (বীর প্রতীক)।

আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি, কত আবেদন পড়েছে জানাল এনবিআর
  • ২৯ মার্চ ২০২৬
ভাড়া দিতে না পেরে ছাড়তে হয় বাড়ি, হোটেলে থেকে ১৪ লাখ টাকা বা…
  • ২৯ মার্চ ২০২৬
মিয়ানমারে পাচার হচ্ছিল ১৬০০ লিটার ডিজেল, অতঃপর..
  • ২৯ মার্চ ২০২৬
২০ দিনের ছুটি শেষে আজ খুলছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
  • ২৯ মার্চ ২০২৬
ইসরায়েলি কারাগারে বিনা অভিযোগে বন্দি ফিলিস্তিনি বাবার মৃত্য…
  • ২৯ মার্চ ২০২৬
দেশের বাজারে দুই দফায় সোনার দাম বৃদ্ধি, আজ ভরি কত?
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence