রাবিতে ভবনধস: তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০২ AM
রাবিতে নির্মাণাধীন ভবনধসের তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় মানববন্ধন

রাবিতে নির্মাণাধীন ভবনধসের তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় মানববন্ধন © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান ভবনধসের ঘটনায় এখনো তদন্ত প্রতিবেদন জমা না পড়ায় মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী চত্বরের সামনে তারা এ মানববন্ধন করেন। 

মানববন্ধনে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ বলেন, এমন একটি ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছে যারা সর্বোচ্চ স্তরের দুর্নীতিবাজ। এর আগে তারা বালিশকাণ্ডসহ বিভিন্ন ধরনের অন্যায় কর্মকাণ্ডে জড়িত ছিল। তারপরও বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন এদের কাজ দিয়েছে? এত বড় একটি ঘটনা ঘটার পরেও কেন তারা চুপ রয়েছে তা জানবার বিষয়।

মানববন্ধনে অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সবার উচিত এ বিষয়ে প্রতিবাদ করা।  বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি আমরা সহ্য করব না। আমরা যখন এগিয়ে চলেছি তখন এই দুর্নীতি নামক কাল-সাপ আমাদের টেনে ধরেছে।অবিলম্বে এই তদন্ত কমিটির রিপোর্ট জাতির সামনে প্রকাশ করা হোক এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ শাস্তি নিশ্চিত করা হোক।

আরবি বিভাগের অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ বলেন, নির্মাণাধীন ভবনধস আমাদের জন্য একটি সতর্ক বার্তা। বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতি কোম্পানি এই কাজের সঙ্গে জড়িত। তারা তাদের কুকর্ম বজায় রেখে নিন্মমানের জিনিস দিয়ে কাজ করেছে। ফলে ভবন ধসে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ ঘটনায় গুরুত্ব না দিয়ে দায়সারাভাবে তদন্ত প্রতিবেদন করছে। এ ঘটনার ফল কিছু নিন্মবিত্ত শ্রমিকদের উপর দিয়ে ক্ষতি গিয়েছে। আমরা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। 

আরও পড়ুন: তেলাপোকা ফেলার ভয় দেখিয়ে ৫ বছর ফ্রিতে খাচ্ছেন

রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্ত বলেন, বুয়েট থেকে ভালো বিশেষজ্ঞ এনে ভবন পরীক্ষা এবং এর সুষ্ঠ তদন্ত করতে হবে। যদি সুষ্ঠ তদন্ত কমিটি করতে প্রশাসন ব্যর্থ হয় তাহলে তাঁরা নিজেরাই গণতদন্ত করে মিডিয়া মাধ্যমে এ প্রতিবেদন জমা দিবেন।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজাউল ইসলাম রেজা বলেন, বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন ধসের কারণে এখন পর্যন্ত অনেক শ্রমিক নিহত হয়েছে। আমরা প্রশাসনকে অনুরোধ করছি কিন্তু তারা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। তারা যাদের কাজ দিয়েছে এরা বালিশকাণ্ডসহ বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত আছে। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনও এর সাথে জড়িত।

অফিস টাইমে পপুলারে সরকারি চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্…
  • ০৬ আগস্ট ২০২৬
ফেনীতে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের
  • ০৬ আগস্ট ২০২৬
বিপর্যয় কাটিয়ে সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ‘বিশেষ বার্তা’ মিরা…
  • ০৬ আগস্ট ২০২৬
মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হলেন ড. জাফর ইকবাল
  • ০৬ আগস্ট ২০২৬
অনুপস্থিতি ফি প্রত্যাহার করল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড …
  • ০৬ আগস্ট ২০২৬
পাঁচ দাবিতে বাগেরহাটে ১১-দলীয় ঐক্যের স্মারকলিপি
  • ০৬ আগস্ট ২০২৬