একুশে বইমেলায় চবি শিক্ষার্থী আমিনীর চতুর্থ গ্রন্থ ‘অনিঃশেষ বিভ্রম’

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৯ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০২ AM
একুশে বইমেলায় চবি শিক্ষার্থী আমিনীর চতুর্থ গ্রন্থ ‘অনিঃশেষ বিভ্রম’

একুশে বইমেলায় চবি শিক্ষার্থী আমিনীর চতুর্থ গ্রন্থ ‘অনিঃশেষ বিভ্রম’ © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোহরাব আল আমিনী। তার প্রকাশিত চতুর্থ গ্রন্থ 'অনিঃশেষ বিভ্রম' এবারের 'অমর একুশে বইমেলা ২০২৪'-এ পাওয়া যাচ্ছে। গ্রন্থটি আদী প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। এবারের বইমেলার ৬৫৪ ও ৬৫৫ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। 

তার প্রকাশিত চতুর্থ গ্রন্থটি ঐতিহাসিক সত্যতা, দর্শন, বিজ্ঞান, নৈতিক উদ্দেশ্যবাদ, রিয়্যালিটি, মেটাফিজিক্যাল ট্রু ইত্যাদি জ্ঞানের শাখার সমন্বয়ে কগনিটিভ প্রোসেস এর মাধ্যমে জীবনদর্শন নিয়ে লেখা হয়েছে। কোন কিছু আরোপ না করে চিন্তার বাঁধ খুলে জ্ঞানতাত্ত্বিক ও ন্যায়নিষ্ঠভাবে ভাবতে ও নিজেকে আবিষ্কার করার উৎসামূলক গঠনপ্রণালীর এই গ্রন্থটি। গ্রন্থটির সমালোচনা ও পরামর্শ লেখকের কাছ থেকে উন্মুক্ত।

আমিনী উচ্চমাধ্যমিক পড়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩৭তম মেধাস্থানসহ বিভিন্ন ইউনিটে মেধাতালিকায় উত্তীর্ণ হন। তবে উচ্চশিক্ষার জন্য বেছে নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে। 

আমিনী জানায় তার ভালো লাগার বিষয়বস্তু- ধর্মতত্ত্ব, বিজ্ঞান, ইতিহাস, দর্শন ও সাহিত্য। ইতিপূর্বে তিনি লিখেছেন ‘সত্যান্বেষণ’ এবং ‘স্বভাবসিদ্ধ স্বাস্থ্যবিধি’ ও ‘নারী’ নামে আরো তিনটি গ্রন্থ। 

অফিস টাইমে পপুলারে সরকারি চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্…
  • ০৬ আগস্ট ২০২৬
ফেনীতে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের
  • ০৬ আগস্ট ২০২৬
বিপর্যয় কাটিয়ে সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ‘বিশেষ বার্তা’ মিরা…
  • ০৬ আগস্ট ২০২৬
মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হলেন ড. জাফর ইকবাল
  • ০৬ আগস্ট ২০২৬
অনুপস্থিতি ফি প্রত্যাহার করল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড …
  • ০৬ আগস্ট ২০২৬
পাঁচ দাবিতে বাগেরহাটে ১১-দলীয় ঐক্যের স্মারকলিপি
  • ০৬ আগস্ট ২০২৬