বাবরি মসজিদ ভেঙে রামমন্দির উদ্বোধনের প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন

২২ জানুয়ারি ২০২৪, ০২:৫৪ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
বাবরি মসজিদ ভেঙে রামমন্দির উদ্বোধনের প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন

বাবরি মসজিদ ভেঙে রামমন্দির উদ্বোধনের প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি ফটো

ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে সেখানে রামমন্দির উদ্বোধনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। ১৯৯২ সালে সংগঠিত সাম্প্রদায়িক দাঙ্গাকে পুনরায় উসকানি দিয়ে আন্তঃধর্মীয় সম্প্রীতিকে হুমকির মুখে ঠেলে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বলে জানান শিক্ষার্থীরা।

সোমবার (২২ জানুয়ারি) দুপুর ১২ টার সময় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের সময় 'মসজিদ মন্দির ভাঙলো কারা, বিশ্বশান্তির শত্রু যারা' 'রাম মন্দিরের উদ্বোধন- সাম্প্রদায়িক দাঙ্গার ইন্দন' 'সাম্প্রদায়িক চিন্তা, জানাই তীব্র নিন্দা' সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। পরবর্তীতে তারা রাজু ভাস্কর্য থেকে ভিসি চত্বর হয়ে আবার রাজু ভাস্কর্যে এসে মানববন্ধন শেষ করে।

ঢাবির বাংলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মুসাদ্দিক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের ভেঙে নির্মিত রামমন্দিরের উদ্বোধন করা হচ্ছে। এর প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আমাদের আজকের এই মানববন্ধন। আপনারা সকলে জানেন যে, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙ্গার পর বিশ্বব্যাপী দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। যার রেশ বাংলাদেশেও এসে পৌঁছেছিল।

সারা ভারতবর্ষে প্রায় ২০০০ মানুষ সে দাঙ্গায় মারা গিয়েছিল। সাম্প্রদায়িক উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশের প্রায় ৩০ টি জেলায় ব্যাপক ভাংচুর এবং সহিংসতা চালিয়েছে হিন্দু জনগোষ্ঠীদের উপর। লুটপাট করা হয়েছে মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান সহ অসংখ্য ঘরবাড়ি। সেই একই সাম্প্রদায়িক উস্কানি আজকে দেওয়া হল রাম মন্দির উদ্বোধন করার মাধ্যমে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা সকল ধরনের সহিংসতা ও সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি যে, এই ধরনের যেকোনো সাম্প্রদায়িক উস্কানিতে পা না বাড়িয়ে বরঞ্চ সকল উগ্র সম্প্রদায়িক শক্তিদেরকে রুখে দিতে। কেননা ১৯৯২ সালের ধ্বংসযজ্ঞের পুনরাবৃত্তি আমরা দ্বিতীয়বার দেখতে চাই না।

বাবরি মসজিদের স্থলে রাম মন্দির স্থাপনের মাধ্যমে উগ্র হিন্দু সম্প্রদায়িক গোষ্ঠী হিন্দু মুসলিম ডিভাইডেশন রুল খেলার মাধ্যমে ক্ষীন স্বার্থ চরিতার্থ করার পায়তারা করছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশে এই ধরনের কোন সাম্প্রদায়িক দাঙ্গার যাতে পুনরাবৃত্তি না হয় এর জন্য দেশবাসীকে সচেতন থাকার আহবান জানাই। ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙার পর বাংলাদেশ আওয়ামী লীগসহ দেশের সকল রাজনৈতিক দলসমূহ  এই উগ্র বিষবাষ্প ছড়ানো ও অন্যায় আচরণের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছিল। ভারতের সুপ্রীম কোর্ট এটা স্বীকার করেছে যে, বাবরি মসজিদ কোনো মন্দির ভেঙে বানানো হয়নি। বরং বাবরি মসজিদের স্থানে মন্দির নয়  মসজিদই ছিলো।  আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে, বাবরি মসজিদ ভেঙে  রাম মন্দির নির্মাণ ও উদ্বোধনকে উস্কানি আখ্যা দিয়ে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাস করার।

আমার বিশ্বাস করে বাংলাদেশ সাধারণ মানুষ শান্তি প্রিয় এবং সকল ধরনের উগ্র সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে। আমরা চাই বাংলাদেশে সকল ধর্মের সম্প্রীতিপূর্ণ সহাবস্থান বজায় থাকুক। আমরা বিশ্বাস করি বাংলাদেশ সরকার দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদে এই নিন্দা প্রস্তাব পাশ করবে। সকল ধরনের সাম্প্রদায়িক উস্কানিকে রুখে দিবে। এবং সকল ধর্ম-বিশ্বাসের মানুষের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ বজায় রাখার জন্য আরও বেশি উদ্যোগী হবে

বাসরঘর সাজিয়ে সমকামী দুই যুবতীর বিয়ের আয়োজন, আটকে দিলেন এলা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে’ অনুষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর নিনমাসে প্রথমবারের মতো পেডিয়াট্রিক নিউক্লিয়ার মেড…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9