ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি গঠন

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আসন্ন অক্টোবর মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের ইসলামী বিশ্ববিদ্যালয় সফরের সম্ভাবনাকে সামনে রেখে ইতোমধ্যে উদ্বোধনী আয়োজনের জন্য একটি আয়োজক কমিটি গঠন করা হয়েছে।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠনের তথ্য জানানো হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের নেতৃত্বে গঠিত কমিটিতে বিভিন্ন বিভাগের ১৬ জন শিক্ষক ও কর্মকর্তা রয়েছেন। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান এবং সদস্য-সচিব হিসেবে রয়েছেন অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মো. ইসরাফুল হক।

গঠিত কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে অভ্যর্থনা উপ-কমিটি, আপ্যায়ন উপ-কমিটি ও নিরাপত্তা উপ-কমিটি—গঠন করবে। এসব উপ-কমিটির মাধ্যমে প্রধানমন্ত্রীর সফর ও হল উদ্বোধনকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে।

এর আগে গত ১১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনূর রহমান। ওই সাক্ষাতে উপাচার্য নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।  প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেন। 

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬