জাবির কেন্দ্রীয় মসজিদের শৌচাগার থেকে মরদেহ উদ্ধার

২৮ ডিসেম্বর ২০২৩, ১০:৪৯ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় মসজিদের শৌচাগার থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত ৮টায় আশুলিয়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

মৃত ওই ব্যক্তির নাম মো. দানিছুর রহমান (৭০)। তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শরবত ব্যবসায়ী মোহাম্মদ আলীর (৩০) পিতা। দানিছুর রহমান ঢাকার লালবাগ থানার শহিদনগর এলাকার তিন নম্বর গলির বাসিন্দা। তিনি তার ছেলের কাছে বেড়াতে এসেছিলেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পরিচ্ছন্ন কর্মী মহিদুল ইসলাম বিকেল সাড়ে ৪ টার দিকে কেন্দ্রীয় মসজিদের শৌচাগার পরিষ্কার করতে গেলে ভেতর থেকে দরজা বন্ধ পান। পরে কিছু সময় অপেক্ষার পর দরজায় নক করেন এবং কোন সাড়া না পেয়ে বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তা কর্মীকে ডেকে নিয়ে আসেন।

আরও পড়ুন: ববিতে হা হা রিয়্যাক্ট দেয়াকে কেন্দ্র করে মারামারি, নেপথ্যে যা জানা গেল

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, মসজিদের পরিচ্ছন্নকর্মী মহিদুল প্রতিদিনের মতোই মসজিদের শৌচাগার পরিষ্কার করার জন্য যায়। কিন্তু শৌচাগারের দরজা ভেতর থেকে দীর্ঘসময় বন্ধ থাকায় নিরাপত্তা কর্মীদের জানায়। তখন আমাদের নিরাপত্তা কর্মীরা আসে এবং আশুলিয়া থানার পুলিশদের জানায়। পরে আশুলিয়া থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ নুর আলম মিয়া বলেন, আমরা খোঁজ পেয়ে শৌচাগার থেকে লাশ উদ্ধার করি। উদ্ধারের পর লাশ শনাক্ত করা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে তিনি স্ট্রোক করে মারা গেছেন। এখন নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত করতে হবে। তবে তার পরিবার যদি মনে করে ময়নাতদন্তের প্রয়োজন নেই তাও আইনি প্রক্রিয়া অনুযায়ী আমরা ব্যবস্থা করা হবে।

ট্রেন দুর্ঘটনার কারণে পা কাটতে হয়েছিল সেই শিশুর, বেরিয়ে এলো…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত ১৯৫ জনকে প্রতিস্থাপন করল এনটিআরস…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তির নিশ্চায়ন করবেন যেভাবে
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে লাগবে যেসব প্রয়োজনীয় কাগজপত্র
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দাম বাড়ল সিগারেটের, প্রজ্ঞাপন জারি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
বড় সুখবর পাচ্ছেন মাউশির বিদ্যালয় ও পরিদর্শন শাখার সহকারী শ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬