একাদশে ভর্তির নিশ্চায়ন করবেন যেভাবে

১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ AM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম পর্যায়ের ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন করতে হবে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে একযোগে এ ফল প্রকাশ করা হয়। নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করে নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন দুটিই বাতিল হয়ে যাবে।

নিশ্চায়ন করবেন যেভাবে
ফলাফলে কলেজ পাওয়াই ভর্তি প্রক্রিয়ার শেষ ধাপ নয়। নির্বাচিত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে ৩৪০ টাকা নিশ্চায়ন ফি পরিশোধ করে নির্বাচন নিশ্চিত করতে হবে।

নিশ্চায়নের জন্য প্রথমে একাদশ শ্রেণির ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে নিজের প্রোফাইলে লগইন করতে হবে। এরপর ‘নিশ্চায়ন’ বা ‘Confirmation’ অপশনে গিয়ে নির্দেশনা অনুসরণ করে ফি পরিশোধ করতে হবে।

ফি পরিশোধের ক্ষেত্রে ওয়েবসাইটে প্রদর্শিত অনুমোদিত পেমেন্ট মাধ্যম ব্যবহার করতে হবে। পেমেন্ট সম্পন্ন হওয়ার পর ট্রানজেকশন আইডি ও এসএমএস সংরক্ষণ করা জরুরি। এরপর প্রোফাইলে গিয়ে ‘নিশ্চায়ন সম্পন্ন’ হয়েছে কি না নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: একাদশে ভর্তিতে আবেদনের শীর্ষে যে ১০ কলেজ

টাকা কেটে নেওয়ার পরও যদি সঙ্গে সঙ্গে নিশ্চায়নের স্ট্যাটাস আপডেট না হয়, তাহলে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। কিছুক্ষণ পর আবার লগইন করে স্ট্যাটাস যাচাই করতে হবে। এ ক্ষেত্রে ট্রানজেকশন আইডি সংরক্ষণ করে রাখা জরুরি।

মাইগ্রেশন চালু রাখবেন, নাকি বন্ধ করবেন?
নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। মাইগ্রেশন শিক্ষার্থীর আবেদনে দেওয়া পছন্দক্রম অনুযায়ী হবে।

মাইগ্রেশন সাধারণত শুধু পছন্দক্রমের ওপরের দিকে হয়। অর্থাৎ শিক্ষার্থী যে কলেজ পেয়েছেন, সেটির চেয়ে আবেদনে ওপরের পছন্দের কোনো কলেজে আসন খালি থাকলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সেখানে স্থানান্তর করতে পারে। নিচের পছন্দের কলেজে মাইগ্রেশন করা হয় না।

সাধারণভাবে অটোমাইগ্রেশন ‘হ্যাঁ’ (Yes) অবস্থায় থাকে। কেউ মাইগ্রেশন বন্ধ করতে চাইলে নিশ্চায়ন সম্পন্ন করার পর প্রোফাইলে লগইন করে ‘Auto Migration’ অপশনটি ‘হ্যাঁ’ (Yes) থেকে ‘না’ (No) করে দিতে হবে।

সিদ্ধান্ত নেবেন যেভাবে
বর্তমানে যে কলেজ পেয়েছেন, সেটিই যদি আপনার সবচেয়ে পছন্দের কলেজ হয়, তাহলে মাইগ্রেশন বন্ধ করতে পারেন। অন্যদিকে, আবেদনে এর চেয়ে পছন্দের কলেজ থাকলে মাইগ্রেশন চালু রাখা যাবে। বর্তমানে পাওয়া কলেজটি পছন্দ না হলেও আগে নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। নিশ্চায়ন না করলে নির্বাচন ও মূল আবেদন বাতিল হয়ে যাবে।

সরকারের সমালোচনা করে গ্রেপ্তার সেই নারীকে জামিন দিলেন আদালত
  • ২৮ অক্টোবর ২০২৬
এসএসসির ট্রান্সক্রিপ্ট বিতরণের সময় জানাল ঢাকা বোর্ড, কোন জে…
  • ২৮ অক্টোবর ২০২৬
ট্রাক থামিয়ে ইয়াবা লুট, নেপথ্যে পুলিশ-সোর্স!
  • ২৮ অক্টোবর ২০২৬
ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট…
  • ২৮ অক্টোবর ২০২৬
জীবন নিয়ে সংশয়, এমপির ছেলেকে ইঙ্গিত করে ফেসবুকে কী লিখেছিলে…
  • ২৮ অক্টোবর ২০২৬
১,১৬৯ পদে ৫৪ জেলায় জনবল নিয়োগ দেবে ই-জোন এইচআরএম লিমিটেড, …
  • ২৮ অক্টোবর ২০২৬