বাগদত্তাকে মারধর করে চবি ছাত্রীকে যৌন হয়রানি, তদন্ত কমিটি 

২৬ ডিসেম্বর ২০২৩, ১১:০৫ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতকোত্তরে অধ্যয়নরত এক ছাত্রীকে যৌন হয়রানি ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় তার বাগদত্তাকেও মারধর করা হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের লেডিস ঝুপড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার বিচার দাবি করে বুধবার প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থী। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। যদিও রাত ১০টার পর ছাত্রীদের হল থেকে বের হওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। জরুরি প্রয়োজনে বের হলেও তাদের অনুমতি নিতে হয়।

খালেদা জিয়া হলের প্রভোস্ট ও তদন্ত কমিটির সদস্য নাজনীন নাহার ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘রাত ১০টার পরে সাধারণত শিক্ষার্থীদের বের হওয়ার অনুমতি নেই। তবে বিশেষ প্রয়োজনে বের হতে পারে। যেহেতু এটি রাত ৩টার ঘটনা, তাই আমরা তদন্ত শেষে বিস্তারিত বলতে পারবো।’

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুরকে আহবায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। এতে সহকারী প্রক্টর নাজিমুল আলম মুরাদকে সদস্য সচিব ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. নাজনীন নাহার ইসলামকে সদস্য করা হয়েছে।

কমিটির সদস্য সচিব ও সহকারী প্রক্টর নাজিমুল মুরাদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এ ঘটনার বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেব। তবে বিশ্ববিদ্যালয় ছুটি থাকায় আমাদের একটু সময় লাগতে পারে। তদন্তের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ছাত্রী লিখিত অভিযোগে বলেছেন, রোববার লেডিস ঝুপড়িতে তিনি ও তার বাগদত্তা কথা বলার সময় দু’জন মুখোশধারী ব্যক্তি এসে অযাচিত কথাবার্তা ও প্রশ্ন করা শুরু করে। তাদের জবাব দেয়ার একপর্যায়ে তারা গালাগাল শুরু করে এবং ফোন ও পার্স নিয়ে নেয়।

আরো পড়ুন: ফল ব্যবসায়ীর সঙ্গে প্রেমে টানাপড়েন, গায়ে আগুন দিলেন কলেজছাত্রী

তাদের একজন ছাত্রীকে বাজেভাবে স্পর্শ করে উল্লেখ করে অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার একপর্যায়ে তাকে ফোনের লক খোলার জন্য হুমকি-ধমকি শুরু করে। লক না খোলায় তাকে মারধর করে। একই কাজ তার বাগদত্তার সঙ্গেও করে এবং তাকেও মারধর করে। তারা পার্স, তিনটি মোবাইল ফোন ও বাগদত্তার প্রায় পাঁচ হাজার টাকা নিয়ে লেডিস ঝুপড়ির পেছন দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে প্রক্টর ড. নুরুল আজিম সিকদার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তের রিপোর্ট অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো।’

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন
  • ২৫ মার্চ ২০২৬
নোয়াখালীতে ইয়াবা দিয়ে ২ ভাইকে ফাঁসানোর চেষ্টা, প্রধান আসামি…
  • ২৫ মার্চ ২০২৬
অভিন্ন প্রশ্নে এসএসসি-এইচএসসি পরীক্ষা, বোর্ড চেয়ারম্যানদের …
  • ২৫ মার্চ ২০২৬
মসজিদে ঢুকে মুসল্লিকে ছুরিকাঘাত, যুবক আটক
  • ২৫ মার্চ ২০২৬
লিভারপুল ছাড়ার ঘোষণা মোহাম্মদ সালাহর
  • ২৫ মার্চ ২০২৬
যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের ১৫ শর্ত, ইরানের ৫
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence