জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০ দিনের ছুটি ঘোষণা

১০ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM

© ফাইল ফটো

শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস, বড়দিন ও শীতকালীন অবকাশ উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। আজ রবিবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসানের সাক্ষর দিয়ে প্রকাশ করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস উপলক্ষে ১৪ ও ১৬ ডিসেম্বর দুইদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। 

একইসাথে সাথে ২১ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত আট দিন শীতকালীন ও বড় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বড় দিন ও শীতকালীন ছুটি উপলক্ষে ২৫ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চার দিন বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ থাকবে। 

এবার দেশে ফিরতে চান সাকিব আল হাসান: রয়টার্স
  • ০৭ আগস্ট ২০২৬
আগস্টের মধ্যে পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে কঠোর কর্মসূচি
  • ০৭ আগস্ট ২০২৬
১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল ফ্রান্স
  • ০৭ আগস্ট ২০২৬
তিনদিন পর আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জবি উপাচার্য
  • ০৭ আগস্ট ২০২৬
‘নেতিবাচক ধারণা দূর করতে গবেষণা প্রস্তাব মূল্যায়নে বড় পরিবর…
  • ০৭ আগস্ট ২০২৬
চুয়াডাঙ্গায় ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
  • ০৭ আগস্ট ২০২৬