মাতৃভাষাকে প্রাধান্য দিয়ে অন্য ভাষা শিখতে হবে: অধ্যাপক মাকসুদ কামাল

০৩ নভেম্বর ২০২৩, ১২:৪০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
ঢাবিতে ভাষাবিষয়ক জাতীয় সম্মেলন উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল

ঢাবিতে ভাষাবিষয়ক জাতীয় সম্মেলন উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের উদ্যোগে ‘বিদেশি ভাষা ও সংস্কৃতি’ বিষয়ক দু’দিনব্যাপী এক জাতীয় সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) ইনস্টিটিউট মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে এ সম্মেলন উদ্বোধন করেন।

আজই উপাচার্য  হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। তবে এর আগে উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে উপস্থিত হয়ে সম্মেলনের সফলতা কামনা করে বলেন, এ ধরনের সম্মেলনের মাধ্যমে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে নানা বিষয়ে শিক্ষা ও গবেষণালব্ধ জ্ঞান বিনিময়ের নতুন ক্ষেত্র উন্মোচিত হয়।

বিশ্বের বিভিন্ন দেশের সাথে শিক্ষা-গবেষণা, শিল্প-সংস্কৃতি ও ব্যবসা-বাণিজ্য বিনিময় এবং বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে বিভিন্ন ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এক্ষেত্রে মাতৃভাষা শিক্ষাকে প্রাধান্য দিয়ে অন্যান্য ভাষা শিখতে হবে। বিশ্বায়নের যুগে তাল মিলিয়ে চলতে তিনি বিদেশি ভাষা শিক্ষায় দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

আরো পড়ুন: আখতারুজ্জামানের আমল শেষ, শুরু হচ্ছে মাকসুদ কামালের যুগ

আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এবিএম রেজাউল করিম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফ। আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইংরেজি ভাষা বিভাগের অধ্যাপক ড. শায়লা সুলতানা স্বাগত বক্তব্য দেন। দু’দিনব্যাপী এ সম্মেলনে ৬০টির বেশি প্রবন্ধ উপস্থাপিত হবে।

নেতানিয়াহুর প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, অভিযোগ কমলার
  • ১৯ এপ্রিল ২০২৬
নর্থ সাউথে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘অভিবাসন…
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদপুরে দিনে ১৬ ঘণ্টা লোডশেডিংয়ের অভিযোগ, বিপাকে এসএসসি পর…
  • ১৯ এপ্রিল ২০২৬
টেকনাফ মেরিন ড্রাইভে যাত্রীবাহী গাড়িতে আগুন
  • ১৯ এপ্রিল ২০২৬
আজ বিপজ্জনক দিল্লির বাতাস, ঢাকার কী পরিস্থিতি?
  • ১৯ এপ্রিল ২০২৬
কোচিংয়ে জড়িত ৫ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে অধিদপ…
  • ১৯ এপ্রিল ২০২৬