দেশের প্রতি দায়বদ্ধতা থেকে ঢাবিতে বিশেষায়িত প্রোগ্রাম: উপাচার্য

১২ আগস্ট ২০২৩, ১২:৩৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
ঢাবির আইইআর মিলনায়তনে মাস্টার্স অফ এডুকেশন প্রোগ্রামের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

ঢাবির আইইআর মিলনায়তনে মাস্টার্স অফ এডুকেশন প্রোগ্রামের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রফেশনাল মাস্টার্স অফ এডুকেশন প্রোগ্রামের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ আগস্ট) ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম অহিদুজ্জামান, অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান এবং অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ প্রোগ্রামে অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, সামগ্রিক শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য দেশের প্রতি দায়বদ্ধতা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বিশেষায়িত প্রোগ্রামটি চালু করা হয়েছে। এই প্রোগ্রাম সফলভাবে শেষ করে এখান থেকে অর্জিত জ্ঞান নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গুণগত মানসম্পন্ন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে উন্নত বাংলাদেশ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

দেশের বাইরে থেকে পড়ে এসে বিজেএসে দ্বিতীয় হলেন সাবা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বহারা পার্টির প্রধান পরিচয়ে হাবিপ্রবি অধ্যাপকের কাছে চাঁ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিসিআইসি কলেজ প্রভাষক-সহকারী শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগীতায় চাঁদপুরের দুই শিক্ষার্থীর…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মোড়ক উন্মোচিত হলো সাংবাদিক মেহেদী হাসানের ‘অপারেশন নেমেসিস’
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ক্ষুদে শিক্ষার্থীদের আনন্দময় অপেক্ষা, জেলায় জেলায় যাচ্ছে বি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬