ঢাবির বিজ্ঞান ইউনিটে আসন শূন্য, ডাকা হয়েছে ভর্তিচ্ছুদের

০৩ আগস্ট ২০২৩, ০৮:২৬ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আসন শূন্য রয়েছে। এতে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়ক এবং আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের অর্ন্তভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিচ্ছু প্রার্থীদের সাক্ষাৎকার নির্ধারিত মেধাক্রম ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ (উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র সিএআরএস ভবনের নিচ তলায়) সাক্ষাৎকারে প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাসময়ে উপস্থিত থাকতে হবে।

আগামী ৬ আগস্ট (রোববার) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ সাক্ষাৎকার নেওয়া হবে। মেধাক্রম ৪০০১ থেকে ৫০০০ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ডাকা হয়েছে।

প্রার্থীদের যেসব কাগজপত্র সঙ্গে আনতে হবে:

১. ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ।
২. এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল গ্রেডশিট।
৩. ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম (এসআইএফ) শিক্ষার্থীর স্বাক্ষরসহ মোবাইল নম্বর এবং বিষয়সমূহের পছন্দক্রম ফরম (চয়েজ ফরম) শিক্ষার্থীর স্বাক্ষরসহ এর কপি।
৪. যারা বিষয় মনোনয়ন পেয়েছেন, তাদের আগাম (১০০/৫০০ টাকা) পরিশোধের রশিদ (শিক্ষার্থীর স্বাক্ষরসহ)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল গ্রেডশিটসমূহ জমা রাখা হবে। পূর্বে বিজ্ঞান ইউনিট অফিসে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল গ্রেডশিট (মুক্তিযোদ্ধা/উপজাতি/দলিত ও হরিজন/ওয়ার্ড/প্রতিবন্ধি) জমা দিয়ে থাকলে পুনরায় ইউনিট অফিসে সাক্ষাৎকারে আসার প্রয়োজন নেই।

মূল গ্রেডশিটসমূহ জমা দেয়ার পূর্বে প্রার্থীদের পরবর্তীতে ভর্তির জন্য প্রত্যেকটি গ্রেডশিটের অন্তত ১০টি করে ফটোকপি নিজের কাছে রাখতে হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আলিফের ওপর হামলাকারী ছাত্রদল নেতার পরিচয় প্রকাশ করলেন সারজিস
  • ৩০ জুলাই ২০২৬
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ …
  • ৩০ জুলাই ২০২৬
ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে?
  • ৩০ জুলাই ২০২৬
সাংবাদিক সংগঠনের উপদেষ্টা হিসেবে নাম ব্যবহার না করার আহ্বান…
  • ৩০ জুলাই ২০২৬
বাংলাদেশে বছরে ৩০ লাখ টন ই-বর্জ্য, টেকসই ব্যবস্থাপনায় সমন্ব…
  • ৩০ জুলাই ২০২৬
৩৬৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ
  • ৩০ জুলাই ২০২৬