শিক্ষার্থীদের যাতায়াতে দুটি বাস উপহার ঢাবি অ্যালামনাইয়ের

৩০ জুলাই ২০২৩, ০৫:২৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM

© টিডিসি ছবি

শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয়কে ২টি বাস উপহার দিয়েছে। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বাস দু’টির চাবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে হস্তান্তর করেন।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ. কে. আজাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব মোল্লা মোহাম্মাদ আবু কাওছার, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দু’টি বাস প্রদান করায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুণগত শিক্ষা ও মৌলিক গবেষণার উন্নয়ন ও অগ্রগতিতে এবং শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে  অ্যালামনাইরা অবদান রেখে চলেছেন। উপহারের এই বাস দু’টি শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬