‘নজরুলের ব্যক্তি ও কর্ম জীবনের বিশালতা অত্যাধিক’

৩০ জুলাই ২০২৩, ১২:৩৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
ঢাবির নজরুল গবেষণা কেন্দ্রের নজরুল-বিষয়ক সেমিনারে অতিথিরা

ঢাবির নজরুল গবেষণা কেন্দ্রের নজরুল-বিষয়ক সেমিনারে অতিথিরা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নজরুল গবেষণা কেন্দ্রে উদ্যোগে নজরুল-বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে এ আয়োজন করা হয়। প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. ফাতেমা কাওসারের সভাপতিত্বে সেমিনারে ‘সওগাত ও নজরুল: সম্পর্কসূত্র’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জসিম উদ্দিন। প্রবন্ধের উপর আলোচনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. মফিজুর রহমান।

সেমিনারে ‘নজরুলের গদ্য শব্দের দ্ব্যর্থবোধকতা’ শীর্ষক আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর। এ প্রবন্ধের উপর আলোচনা করেন ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহরিয়ার রহমান।

প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, প্রথম প্রবন্ধে জাতীয় কবি নজরুল ইসলামের সাংবাদিকতা জীবন এবং দ্বিতীয় প্রবন্ধে কবির গদ্য সাহিত্যের চিত্র ফুটে উঠেছে। নজরুলের ব্যক্তি ও কর্ম জীবনের বিশালতা অত্যাধিক। তাঁর কবিতায় তৎকালীন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় উপমহাদেশের সংগ্রাম ও মুক্তি আন্দোলন, রাজনীতি এবং অসাম্প্রদায়িক চেতনা ফুটে উঠেছে।

তিনি একজন প্রকৃত সমাজ সংস্কারক ছিলেন উল্লেখ করে মাকসুদ কামাল বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় জীবনে সবসময় প্রাসঙ্গিক।

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬