বাঁধন কেন্দ্রীয় পরিষদের সভাপতি ফাহিম, সম্পাদক আলামিন

২৯ জুলাই ২০২৩, ০৯:৪০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
ফাহিম হোসেন এবং মো. আলামিন আলী

ফাহিম হোসেন এবং মো. আলামিন আলী © ফাইল ছবি

বাধন কেন্দ্রীয় পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আলামিন আলী।

গতকাল শুক্রবার (২৮ জুলাই) রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর-২০২৩ অনুষ্ঠানে সাবেক সভাপতি ও সেক্রেটারির কাছ থেকে ২০২৩-২৪ সেশনের জন্য দায়িত্ব হস্তান্তর করা হয়।

আরো পড়ুন: বঙ্গবন্ধুর ন্যায় তার কন্যাও সাংবাদিকদের পাশে আছেন: শিক্ষামন্ত্রী

শিক্ষা জীবনে সভাপতি ফাহিম হোসেন ঢাবির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী। অপরদিকে সাধারণ সম্পাদক আলামিন আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

উল্লেখ্য, "একের রক্ষা অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন" স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে ১৯৯৭ সালের ২৫ অক্টোবর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির মাধ্যমে ঢাবির ড. মোহাম্মদ শহীদুল্লাহ হল থেকে বাঁধনের যাত্রা শুরু হয়। বাধন বর্তমানে ৭৮ টি শিক্ষা প্রতিষ্ঠান, ১২ টি জোন, ১৪১ টি ইউনিট ও ৩ টি ইউনিটের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

ট্যাগ: ঢাবি
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬