রাবি’র আরও ২ শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত

২৭ জুলাই ২০২৩, ০৯:০৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আরও দুইজন শিক্ষার্থী এডিস মশাবহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এনিয়ে রাবিতে গত দুই সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ছয়। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. তবিবুর রহমান শেখ তথ্যটি নিশ্চিত করেছেন।

ডা. তবিবুর রহমান শেখ জানান, গত সপ্তাহে ৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। আর আজ দুইজন ডেঙ্গু আক্রান্ত রোগীর পাওয়া গেছে।

ডেঙ্গু রোগীদের প্রতি পরামর্শ হিসেবে তিনি বলেন, ডেঙ্গু হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে শরীরে মশা যেন না কামড়ায় সে ব্যবস্থা করতে হবে। বেশি বেশি তরল জাতীয় খাবার খেতে হবে। তাছাড়া ডেঙ্গু রোগীর প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা এই মেডিকেল সেন্টারে আছে।

মেডিকেল সেন্টারের তথ্যমতে, গত ২০ থেকে ২৭ জুলাই পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা হয়েছে ৭৮টি। এদের মধ্যে আজকে ২ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তবে তারা উভয়ই ঢাকা ফেরত। এর আগে, ৪ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছিল।

এদিকে ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে গত ২১ জুলাই থেকে কাজ শুরু করেছে প্রশাসন। ক্যাম্পাসে মশা নিরোধক কার্যক্রম পরিচালনার পাশাপাশি আবাসিক হল ও একাডেমিক ভবনের ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছে। শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি ও প্রচারণার লক্ষ্যে ২-দফা সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম জানান, ডেঙ্গু থেকে শিক্ষার্থীরা যাতে নিরাপদে থাকতে পারে, সেজন্য সর্বাত্মক প্রস্তুতি অব্যাহত রয়েছে। তাই সকলকে সচেতন হওয়ার কথা জানান তিনি।

বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম
  • ০৮ এপ্রিল ২০২৬
শেষ মুহূর্তের গোলে আর্সেনালের কষ্টার্জিত জয়
  • ০৮ এপ্রিল ২০২৬
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ শ্যালো মেশিন ধ্বংস
  • ০৮ এপ্রিল ২০২৬
close