ঢাবির বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাবের নেতৃত্বে রেদওয়ান-তারেক

২৬ জুলাই ২০২৩, ১২:৩৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মো. রেদওয়ান মোল্লা-হাসান তারেক খান

মো. রেদওয়ান মোল্লা-হাসান তারেক খান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাবের ২০২২-২৩ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রেদওয়ান মোল্লা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাসান তারেক খান।

গতকাল মঙ্গলবার (২৫ জুলাই) দিবাগত রাতে হল প্রাধ্যক্ষ ড. মো: আকরাম হোসেন, ক্লাবের মডারেটর ড. আবুল খায়ের ও হলের আবাসিক শিক্ষক ড. সাইদুর রহমান এ কমিটি অনুমোদন দেন।

সভাপতি রেদওয়ান মোল্লা সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক হাসান তারেক খান ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। 

এছাড়া, আরাফাত হোসেন ও শামীম হোসেন মুমতাসিম ফুয়াদকে সহ-সভাপতি, নাভীন মাহমুদ ও আমিনুল ইসলামকে যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে রেখে পরবর্তী এক বছরের জন্য মোট ২৭ সদস্যের কার্যনির্বাহী এই কমিটি গঠন করা হয়। এসময় ইংরেজি বিতর্কের জন্য মুতাসিম ফুয়াদকে আহ্বায়ক করে কমিটি করা হয়। 

নব-নির্বাচিত সভাপতি মো. রেদওয়ান মোল্লা বলেন, বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাব আমাদের আবেগ ও ভালোবাসা জায়গা। এটার দায়িত্ব পালন করার সুযোগ পাওয়া নিঃসন্দেহে গৌরবের ব্যাপার। বঙ্গবন্ধু  হল ডিবেটিং ক্লাব বিতর্ক অঙ্গনে অত্যন্ত সুপরিচিত নাম। ক্লাবটি অত্র হলের ছাত্রদের মাঝে জ্ঞান ও যুক্তির যে বিপ্লব শুরু করেছে, আমরা এটির ধারা চলমান রাখবো। "আমাদের যুক্তি চেতনার মুক্তি" এই স্লোগানকে সামনে রেখে বিতর্ক এবং বিতাকিকদের মানোন্নয়নে কাজ করে যাবে বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাব। 

প্রসঙ্গত, বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাব ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক জগতে ক্লাবটি তার সাফল্যের স্বাক্ষরতা রেখে যাচ্ছে। বিতর্কে চ্যাম্পিয়ন ও রানার্স আপসহ বিভিন্ন বাংলা ও ইংরেজি বিতর্কে এ ক্লাবের বিতার্কিকরা তাদের কৃতিত্বের প্রমাণ রেখেছেন।

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদী ভরাট করে দখল করায় প্রাণ-আরএফএলের দুই কর্মকর্তাসহ ৪ জনের…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় কেন্দ্র পরিদর্শক-পুলিশের ওপর হামলা, গ্রেপ্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নন-ক্যাডাররা স্বেচ্ছায় পদোন্নতি বর্জনে অসদাচরণের শাস্তি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬