নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ AM
 নদীতে নিখোঁজ স্কুল ছাত্র

নদীতে নিখোঁজ স্কুল ছাত্র © সংগৃহীত

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় বাঁকখালী নদীতে গোসল করতে নেমে শাহিন (১৪) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের পর ৩-৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ফুটবল খেলা শেষে বন্ধুদের সঙ্গে বাঁকখালী নদীতে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে। নিখোঁজ শাহিন রাজারকুল মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। সে সিকদারপাড়া মিয়াজী বাড়ির মালয়েশিয়াপ্রবাসী নুরুল আমিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটবল খেলা শেষে শাহিনসহ কয়েকজন বন্ধু নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর স্রোতে শাহিন তলিয়ে যায়। সহপাঠীরা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে স্থানীয়দের খবর দেয়।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে শাহিনের সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে উদ্ধারকারী দল ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধারে অভিযান শুরু করে।

স্থানীয় ইউপি সদস্য মাসেক সিকদার শাহিন নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে রামু থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, ‘এ বিষয়ে এখনো কেউ থানায় আমাকে অবগত করেননি।’

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬