ঢাবিতে ‘বিলকিস-মাহবুব ট্রাস্ট ফান্ড’ গঠন

২৫ জুলাই ২০২৩, ০২:৪৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ট্রেজারারের কাছে চেক হস্তান্তর করছেন অধ্যাপক ড. পারভীন হক

ট্রেজারারের কাছে চেক হস্তান্তর করছেন অধ্যাপক ড. পারভীন হক © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বিলকিস-মাহবুব ট্রাস্ট ফান্ড’ শীর্ষক নতুন একটি ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করা হয়েছে। ঢাবির এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের খণ্ডকালীন শিক্ষক অধ্যাপক ড. পারভীন হক তাঁর মা-বাবার নামে এই ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার লক্ষ্যে  ১২ লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ-এর কাছ হস্তান্তর করেন।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ট্রাস্ট ফান্ড গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  হিলেন। ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের মেধাবী ও আর্থিকভাব অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. মা. আখতারুজ্জামান এই ট্রাস্ট ফান্ড গঠনের জন্য দাতা পরিবারের সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলেলিং সাইকোলজি বিভাগের মেধাবী ও আর্থিকভাব অসচ্ছল শিক্ষার্থীরা পড়াশোনায় উৎসাহিত ও অনুপ্রাণিত হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জীব বিজ্ঞান অনুষদর ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগর অধ্যাপক ড. মাহ্জাবীন হক, বিভাগীয় চেয়ারম্যান জিনাতুল বারাক, রজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং জনসংযাগ দফতরের পরিচালক মাহমুদ আলম।

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পলিটেকনিক শিক্ষার্থীর
  • ১৯ এপ্রিল ২০২৬
অতীতের সরকারের দুর্নীতি-ভুল পলিসিতে স্বাস্থ্য ব্যবস্থা এখন …
  • ১৯ এপ্রিল ২০২৬
তিন মাস পর ফের নতুন কমিটি জবি শিবিরের
  • ১৯ এপ্রিল ২০২৬
ভাল নেই হাফেজে কোরআন হামিদুর, মস্তিষ্ক থেকে জটিলতা কিডনিতেও
  • ১৯ এপ্রিল ২০২৬
অন্যরকম সেঞ্চুরির দ্বারপ্রান্তে লিটন
  • ১৯ এপ্রিল ২০২৬
বাল্কহেড চলাচলের জন্য ভেঙে দেওয়া হলো বাঁশের সাঁকো
  • ১৯ এপ্রিল ২০২৬