‘পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের সৃষ্টিশীলতা বাড়িয়ে দেয়’

২৪ জুলাই ২০২৩, ০৮:২৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
চবি সায়েন্টিফিক সোসাইটির উদ্যোগে আয়োজিত সেমিনার

চবি সায়েন্টিফিক সোসাইটির উদ্যোগে আয়োজিত সেমিনার © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সায়েন্টিফিক সোসাইটি’র উদ্যোগে ‘ক্যারিয়ার কাউন্সেলিং ও হাইয়ার স্ট্যাডিজ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। সোমবার (২৪ জুলাই) চবির কেন্দ্রীয় লাইব্রেরী অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। 

সায়েন্টিফিক সোসাইটির সভাপতি মিনহাজুর রহমান শিহাবের সভাপতিত্বে এবং সদস্য রাইয়ান তানজিম ও জান্নাতুন নাঈম মেহেরিনের যৌথ সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। 

অধ্যাপক বেনু কুমার দে বলেন, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের সৃষ্টিশীল, চিন্তাশীল ও জ্ঞানের প্রগাঢ়তাকে বাড়িয়ে দেয়। প্রতিযোগিতার এই বিশ্বে শিক্ষার্থীদের দেশে ও দেশের বাইরে কর্মবাজার ধরতে একাডেমিক শিক্ষার পাশাপাশি যুগোপযোগী করে গড়ে তুলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন চবি সায়েন্টিফিক সোসাইটির সাবেক সভাপতি দিবস দেব, হোছাইন মোহাম্মদ বায়েজিদ, সাবেক সহ-সভাপতি হুসনুম মামুরাত, সাবেক সাধারণ সম্পাদক হুমায়রা ফেরদৌসী, সিনিয়র সহ-সভাপতি গুলনাহার আক্তার, সহ-সভাপতি সৈয়দ জাওয়াদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মুহাইমেন জামিল ওয়াসি, সহ-সাধারণ সম্পাদক মো: খালেকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মেহেদী আফনান রিজভী, অর্থ সম্পাদক সায়েদ আল মাহমুদ, সিফাতুল ইসলাম মিজান, ইকরামুল হক ইকরাম, সিফাত শাহরীন স্বচ্ছ, আবিদুল মওলা খান, শিশির দত্ত, রেজানুর রহমান হৃদয়, ওজায়ের হোসেন প্রমুখ।

সেমিনারে সেশন পরিচালনা করেন যথাক্রমে সংগঠনের কো-ফাউন্ডার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন মিসিসিপি’র পিএইচডি ফেলো মুজাহিদ আহমেদ ইজাজ ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব অ্যারিজোনা এর পিএইচডি ফেলো আবদুর রহমান অপু। সেমিনার পরবর্তী সেশনে দেশের বাইরে উচ্চ শিক্ষার্থে গমনে সংগঠনের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence