রাবিতে প্লাজমা ল্যাব উদ্বোধন

২০ জুলাই ২০২৩, ০৪:২৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ল্যাব উদ্বোধন করছেন উপাচার্য

ল্যাব উদ্বোধন করছেন উপাচার্য © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্লাজমা গবেষণা ল্যাব উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা ১২টায় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ‘প্লাজমা প্রসেসড ফাংশনাল ম্যাটেরিয়ালস ল্যাব’ শীর্ষক এই গবেষণাগার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। 

বিশেষায়িত এই ল্যাব উদ্বোধন করে উপাচার্য বলেন, এই গবেষণাগার স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের সোলার সেল তৈরি ও উন্নয়নের ব্যবহারিক ক্ষেত্রে এবং পুনর্ব্যবহারযোগ্য জ্বালানী বিষয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘমেয়াদী এই ল্যাব সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনে সুদূরপ্রসারী অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: বেসরকারি মেডিকেল ভর্তিতে সময় বৃদ্ধি

এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, জীববিজ্ঞান অনুষদের অধিকর্তা ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোহাম্মদ শহীদুল আলম, ইইই বিভাগের সভাপতি অধ্যাপক মো. জহুরুল ইসলাম, বিভাগের বিশিষ্ট প্লাজমা বিশেষজ্ঞ অধ্যাপক মো. মামুনুর রশিদ তালুকদার, প্লাজমা প্রসেসড ফাংশনাল ম্যাটেরিয়ালস গবেষক অধ্যাপক মো. জাকের হোসেন, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

পরে উপাচার্য ল্যাবের বিভিন্ন অংশ ঘুরে দেখেন ও যন্ত্রপাতিসমূহের কার্যপদ্ধতি লক্ষ্য করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিশেষ আর্থিক বরাদ্দের মাধ্যমে এই ল্যাবটি প্রতিষ্ঠা করা হয়েছে।

৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তির মেধাতালিকা প্রকাশ
  • ০৭ এপ্রিল ২০২৬
তীব্র গরমে কালো কোট-গাউন পরা লাগবে না আইনজীবীদের
  • ০৭ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close