চবির তিন বিভাগে এমএস ভর্তি শুরু, একটির পরীক্ষার তারিখ পরিবর্তন

১৮ জুলাই ২০২৩, ০৮:৩৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিনটি বিভাগের এমএস কোর্সে সাময়িক ভর্তি ও পুনঃভর্তি শুরু হয়েছে। এ ছাড়া একটি বিভাগের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়ছে। সোমবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হেয়েছে, চবির প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষে এমএস কোর্সে ১২ জুলাই থেকে সাময়িক ভর্তি/পুনঃভর্তি শুরু হয়েছে। বিলম্ব ফি ব্যতীত ২০ জুলাই পর্যন্ত এবং ২২০ টাকা বিলম্ব ফি সহ ৩১ জুলাই পর্যন্ত ভর্তি হওয়া যাবে। 

রসায়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষে এম.এস. কোর্সে ১৬ জুলাই থেকে সাময়িক ভর্তি/পুনঃভর্তির সময়সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে। বিলম্ব ফি ব্যতীত ৩১ জুলাই পর্যন্ত এবং ২২০ টাকা বিলম্ব ফিসহ ১৪ আগস্ট পর্যন্ত ভর্তি হওয়া যাবে।

এ ছাড়া ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস-এ ২০২০-২১ শিক্ষাবর্ষে এম.এস. ইন ফরেস্ট্রি (থিসিস ও জেনারেল গ্রুপ) এবং এমএস ইন এনভায়রনমেন্টাল সায়েন্স (থিসিস ও জেনারেল গ্রুপ) কোর্সে ভর্তির যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের ভর্তির সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ইনস্টিটিউট অফিস হতে ভর্তির ফরম সংগ্রহের শুরু হয়েছে রোববার (১৬ জুলাই)।

ছাত্র-ছাত্রী কর্তৃক পূরণকৃত ভর্তি ফরম ইনস্টিটিউট অফিসে জমা দেয়ার শেষ তারিখ ২৭ জুলাই। বিলম্ব ফি ছাড়া ব্যাংকে ভর্তি ফি জমা দেয়ার শেষ তারিখ ৮ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত। বিলম্ব ফি সহ ব্যাংকে ভর্তি ফি জমা দেয়ার শেষ তারিখ ১৬ থেকে ১৭ আগস্ট পর্যন্ত। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট ইনস্টিটিউট অফিস ও চবি একাডেমিক শাখা থেকে জানা যাবে। 

এদিকে মনোবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষ বিএসসি সম্মান ২০২২ কোর্স নম্বর-১০১ থেকে পরবর্তী পরীক্ষাসমূহ ২৫ জুলাই তারিখের পরিবর্তে আগামী ১ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে শুরু হবে। বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট অফিস থেকে জানা যাবে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬