দ্যা ডেইলি ক্যাম্পাসের মিশনসহ ১০ সাংবাদিক পেল সেরা প্রতিবেদক পুরস্কার

১৬ জুলাই ২০২৩, ০৯:১১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© টিডিসি ছবি

মাস সেরা প্রতিবেদক হিসেবে চার ক্যাটাগরিতে ১০ সাংবাদিককে পুরস্কৃত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাব। আজ রবিবার (১৬ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সের কনফারেন্স রুমে সাংবাদিকতার উপর দুই দিনব্যাপী কর্মশালা শেষে এ পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম।

কারেন্ট ইভেন্টে সেরা প্রতিবেদক হিসেবে প্রথম হয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাসের মারুফ হোসেন মিশন ও দ্বিতীয় হয়েছেন দৈনিক ইত্তেফাকের আশিকুল ইসলাম ধ্রুব।

এতে ফিচার ক্যাটাগরিতে প্রথম হয়েছেন প্রতিদিনের সংবাদ পত্রিকার জুবায়ের জামিল এবং দ্বিতীয় হয়েছেন জাগো নিউজের সাংবাদিক মনির হোসেন মাহিন। স্পেশাল ক্যাটাগরিতে সেরা প্রতিবেদক হিসেবে প্রথম হয়েছেন ঢাকা পোস্টের জুবায়ের জিসান এবং দ্বিতীয় হয়েছে বাংলাভিশনের সৈয়দ সাকিব। 

কারেন্ট ইভেন্টে সেরা প্রতিবেদক হিসেবে প্রথম হয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাসের মারুফ হোসেন মিশন ও দ্বিতীয় হয়েছেন দৈনিক ইত্তেফাকের আশিকুল ইসলাম ধ্রুব।

এছাড়াও উদীয়মান সেরা প্রতিবেদক দৈনিক জনবাণী পত্রিকার ফারজানা খানম সারথি, দ্যা রাইজিং ক্যাম্পাসের সোহানুর রহমান, নিউজ ভিশনের আল মাহমুদ বিজয় ও যমুনা প্রতিদিনের সাবিনা ইয়াসমিন।

প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান অভির সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহজালাল ইসলাম তুহিনের সঞ্চালনায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. আমজাদ হোসেন ও উপদেষ্টা অধ্যাপক মোহা. হাসানাত আলী এবং জনসংযোগ প্রশাসক ও প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে। 

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (রাবি প্রেসক্লাব) আয়োজিত 'ক্যাম্পাস সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ' শীর্ষক দুই দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন  গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল্লাহীল বাকী, চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার শফিকুল ইসলাম সবুজ, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার ফররুখ বাবু এবং নিউজ টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার তাসলিমুল আলম তৌহিদ। এতে সার্বিক সহযোগিতা করেছেন উত্তরায়ন আমানা সিটি।

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬