ঈদুল আজহায় ৮ দিন বন্ধ থাকবে ঢাবির গ্রন্থাগার

২২ জুন ২০২৩, ০৬:০২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার © ফাইল ছবি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আট দিন বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গ্রন্থাগার। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে আগামী ২৩ থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও বিজ্ঞান গ্রন্থাগারের অফিস কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২৩ ও ২৪ জুন যথাক্রমে গ্রন্থাগারের পাঠকক্ষসমূহের কার্যক্রম চালু থাকবে।

ঈদুল আজহার ছুটি শেষে আগামী ১ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও বিজ্ঞান গ্রন্থাগারের পাঠকক্ষসমূহ যথারীতি খোলা থাকবে।

আরও পড়ুন: বাকৃবিতে ঈদুল আজহার ছুটি ১১দিন

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ২৯ জুন (বৃহস্পতিবার)। গত ১৯ জুন দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

নতুন চাঁদ দেখার মাধ্যমে হিজরি জিলহজ মাস শুরু হয়। এই মাসে পবিত্র হজ পালন করা হয়। আর ১০ তারিখে উদযাপিত হয় ঈদুল আজহা।

গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ …
  • ০৯ আগস্ট ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিভিন্ন ক্যাটাগরিতে ১৯ পদে চাকরি, …
  • ০৯ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত শিক্ষকদের চিহ্নিত…
  • ০৯ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার খুঁটিনাটি জেনে নিন
  • ০৯ আগস্ট ২০২৬
বাগেরহাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ০৯ আগস্ট ২০২৬
২০২৬ সালের আলিম পরীক্ষার স্থগিতকৃত বিষয়সমূহের সময়সূচি
  • ০৯ আগস্ট ২০২৬