বাকৃবিতে ঈদুল আজহার ছুটি ১১দিন

২০ জুন ২০২৩, ১০:১৪ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঈদুল আজহা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। আগামী ২৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং অফিসসমূহ বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টার শুধুমাত্র ঈদের দিন এবং পরের দিন বন্ধ থাকবে। এছাড়া খামার ব্যবস্থাপনা শাখা, ডেয়রি ফার্ম, পোল্ট্রি ফার্ম, কৃষিতত্ব ল্যাবরেটরি, উদ্যানতত্ত্ব খামার, ফিশফার্ম, কৃত্রিম প্রজনন কেন্দ্র, গ্যারেজ এবং ওয়ার্কসপ, বোটানিক্যাল গার্ডেন, ভেটেরিনারি টিচিং হাসপাতাল, ওয়েদার ইয়ার্ড, পাওয়ার হাউজ, পানি সরবরাহ শাখা, যন্ত্র সংরক্ষণ শাখা, স্বাস্থ্য প্রতিষেধক শাখা ও আইসিটি সেলের কাজ ন্যূনতম সংখ্যক কর্মচারির মাধ্যমে চালু রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কাজ যথারীতি চালু থাকবে।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬