ঢাবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সাদী-মাহি

২০ জুন ২০২৩, ০৩:৫৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
আল সাদী ভূঁইয়া ও মহিউদ্দিন মোজাহিদ মাহি

আল সাদী ভূঁইয়া ও মহিউদ্দিন মোজাহিদ মাহি © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) ৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে জাগো নিউজের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আল সাদী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হিসেবে বাসসের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মহিউদ্দিন মোজাহিদ মাহি নির্বাচিত হয়েছেন। আগামী ২০২৩-২৪ সেশনের জন্য এই কমিটির ঘোষণা করা হয়। 

আজ মঙ্গলবার (২০ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সমিতির কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনার সমিতির সাবেক সভাপতি বোরহানুল হক সম্রাট এই নতুন কমিটি ঘোষণা করেন। বিকল্প প্রার্থী না থাকায় সমিতির কার্যনির্বাহী পরিষদের ৯টি পদেই নেতৃত্ব নির্ধারিত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়৷

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সমিতির সাবেক সভাপতি মাহবুব রনি ও আরেকজন সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন। 

৯ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে বিডিনিউজ ২৪-এর ঢাবি প্রতিবেদক রাসেল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের ঢাবি প্রতিবেদক মো. নাসিমুল হুদা, অর্থ সম্পাদক পদে রেডিও টু-ডের ঢাবি প্রতিবেদক ইমদাদুল আজাদ, দপ্তর সম্পাদক পদে দৈনিক ভোরের ডাকের ঢাবি প্রতিবেদক জাফর আলী, কার্যনির্বাহী সদস্য পদে আজকের পত্রিকার ঢাবি প্রতিবেদক সিদ্দিক ফারুক, দৈনিক সংবাদের ঢাবি প্রতিবেদক খালেদ মাহমুদ ও নয়া দিগন্তের ঢাবি প্রতিবেদক হাসান আলী। 

প্রধান নির্বাচন কমিশনার বোরহানুল হক সম্রাট বলেন, প্রথমেই নতুন নেতৃত্বকে ধন্যবাদ জানাই। সবার প্রতি আমার চাওয়া থাকবে সবাই যেনো ব্যাক্তিগত সুরক্ষাকে মাথায় রেখে, নিজেদের সম্মান ঠিক রেখে সাংবাদিকতা চালিয়ে যায়। কেউ যেনো কোনভানেই ক্ষতিগ্রস্ত না হয়। নতুন নেতৃত্বের প্রতি আমার চাওয়া থাকবে আমাদের রেখে যাওয়া সংগঠনকে আরও প্রাণবন্ত করে তুলতে তারা যেনো সবসময় সর্বাত্মক সাহায্য ও সহযোগিতা করে। 

প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, অতঃপর বিয়ে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ কোরিয়ায় স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপের সুযোগ, আ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডাক্তার হবার ব্যর্থতা থেকে বিচারকের স্বপ্ন, বিজেএসের প্রথম …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে আপত্তিকর অবস্থায় শিক্ষার্থী যুগল আটক, বিয়ের ব্যবস্থা …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
১০ টাকার প্রলোভন দেখিয়ে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দেওয়াল টিকটকা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজ একই পরিবারের ৪ জন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬